1. admin@moheshpurnews24.com : admin :
June 13, 2026, 7:20 pm
শিরোনামঃ
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নাসিরনগরে অটোরিক্সা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটো চালকের মৃত্যু একটি শোক সংবাদ একটি শোক সংবাদ একটি শোক সংবাদ আমরা গভীর দুঃখের সহিত জানাইতেছি যে ৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির আওতায় কিশোরগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ পোনাবালিয়ায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের সুচনা করলেন চেয়ারম্যান প্রার্থী এ্যাড. মুবিন চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা নাসিরনগরে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন, এম এ হান্নান এমপি। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন নেত্রকোনায় বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি কর্তৃক মরণোত্তর চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত
ব্রেকিং নিউজঃ

৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির আওতায় কিশোরগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

  • Update Time : Saturday, June 13, 2026

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ:
দেশব্যাপী পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গৃহীত “৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে কক্সবাজারের ডুলাহাজরায় কর্মসূচির শুভ উদ্বোধনের ধারাবাহিকতায় কিশোরগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক সোহানা নাসরিন।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর আসনের সংসদ সদস্য মোঃ মাজহারুল ইসলামসহ জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
কর্মসূচির অংশ হিসেবে শিশু-কিশোরদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণের প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন আয়োজকরা।
পরিবেশবিদদের মতে, বৃক্ষ শুধু অক্সিজেনের উৎসই নয়, বরং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, মাটির ক্ষয়রোধ এবং জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পরিবেশ রক্ষায় সকলের সম্মিলিত প্রচেষ্টার অংশ হিসেবে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানানো হয়েছে।
“একটি গাছ, একটি প্রাণ; সবুজ হোক বাংলাদেশ, নিরাপদ হোক আগামী প্রজন্ম।”

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd