1. admin@moheshpurnews24.com : admin :
October 18, 2026, 8:01 am
শিরোনামঃ
নেত্রকোনার মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ
ব্রেকিং নিউজঃ

ফরিদপুরে ইজিবাইক চালকদের ট্রাফিক আইন, স্বাস্থ্য পরীক্ষা এবং চশমা বিতরণ ক্যাম্পেইন

  • Update Time : Sunday, June 14, 2026

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ব্র্যাক কতৃক ফরিদপুরে ইজিবাইক চালকদের ট্রাফিক আইন নিয়ে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ এবং স্বাস্থ্য পরীক্ষা ও চশমা বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

ব্র্যাক মাইক্রোফাইন্যাস কর্মসূচির ফরিদপুর সদর শাখার আয়োজনে,
(১৪ জুন) রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের ডোমরাকান্দি
ব্র্যাক লানিং সেন্টারে দিনব্যাপী
প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানে আচরণগত, ট্রাফিক নিয়মকানুন এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, পরিষ্কার পরিচ্ছন্নতার উপর দিকনির্দেশনা দেওয়া হয়। ব্র্যাকের এই উদ্যোগে ফরিদপুর শহরের সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করতে সময়োপযোগী। সড়কে শৃঙ্খলা আনতে এবং সড়ক দুর্ঘটনা কমাতে এই ধরনের প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক
মোঃ ফারুক ই আযম এর সভাপতিত্বে, দিনব্যাপী প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে, ফরিদপুর টিআই পরিদর্শক (ট্রাফিক) মেহেদী হাসান। তিনি তার বক্তব্যে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্ঘটনা হ্রাস এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে চালকদের সচেতনতা ও পেশাগত দক্ষতার গুরুত্ব তুলে ধরেন। তিনি, নিয়মিত প্রশিক্ষণ ও আইন মেনে চলার মানসিকতা গড়ে তুলতে পারলে নিরাপদ সড়ক ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব হবে বলে জানান। তিনি ট্রাফিক আইন, বিধি-বিধান এবং পেশাদার আচরণবিধি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।

বিশেষ অতিথির বক্তব্যে, ব্র্যাকের জেলা সমন্বয়ক মোঃ আসাদুল্লাহ বলেন, শহরটাকে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন যথেষ্ট নয়, বরং ইজিবাইক চালকদের সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্র্যাক মাইক্রোফাইন্যাস কর্মসূচির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মলয় চন্দ্র সরকার, প্রোগ্রাম ম্যানেজার দুলহান হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন- লানিং ম্যানেজার আশরাফুন নাহার ও সরমা রঞ্জন
ইন্দানী।

অংশগ্রহণকারী ইজিবাইক চালকরা এ ধরনের প্রশিক্ষণ অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে চালকরা ট্রাফিক প্রশাসনদের প্রতি তাদের সুনজরে দেখার দাবী জানান। তারা আশা প্রকাশ করেন, এই সচেতনতামূলক কার্যক্রম সড়ক নিরাপত্তা জোরদার এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ-সময় প্রশিক্ষণে অংশ নেওয়া ইজিবাইক চালকরা বলেন, ট্রাফিক নিয়ম ও ইজিবাইকের যাত্রীদের সঙ্গে আচরণ কেমন হওয়া উচিত তা শিখলাম। ব্র্যাকের এই প্রশিক্ষণ নিয়ে আমাদের পেশাগত দক্ষতা বাড়াবে এবং যাত্রীদের আরও ভালো সেবা নিশ্চিত করতে সাহায্য করবে।

দিনব্যাপী প্রশিক্ষণে জেলার বিভিন্ন
এলাকা থেকে আসা প্রায় ৫০ জন ইজিবাইক চালক অংশ নেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd