1. admin@moheshpurnews24.com : admin :
June 16, 2026, 11:54 pm
শিরোনামঃ
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে প্রশিক্ষক তৈরির কর্মশালা পর্তুগালে বেনজিরের অবৈধ সম্পত্তি ফিরিয়ে নেওয়ার জন্য সরকার কাজ করবে ; ড. জিয়া উদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে ৮ আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জে শিক্ষার্থীর ওপর দুর্বৃত্ত হামলা, গুরুতর আহত সানি সাংবাদিক তন্ময় দেবনাথ কে সন্ত্রাসীদের হামলা ঝালকাঠী রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জের মতবিনিময় ​অধ্যক্ষ শফিকুল হায়দর মুকুলের প্রয়াণে বাকবিশিস’র শোক শ্রেষ্ঠ ওসি-সহ একাধিক পুরস্কার অর্জন করল আমতলী থানা
ব্রেকিং নিউজঃ

পর্তুগালে বেনজিরের অবৈধ সম্পত্তি ফিরিয়ে নেওয়ার জন্য সরকার কাজ করবে ; ড. জিয়া উদ্দিন হায়দার

  • Update Time : Tuesday, June 16, 2026

পুর্তগাল (লিসবন) থেকে সাইফুল ইসলাম :

পর্তুগাল সহ বিশ্বের যেকোন প্রান্তে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ফিরিয়ে নেয়ার ব্যাপারে সরকার কাজ করবে বলে জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সরকারি ড, এস এম জিয়া উদ্দিন হায়দার। সোমবার পর্তুগালের রাজধানী লিসবনের একটি রেস্টুরেন্টে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি সাংবাদিকদের কাছে পর্তুগাল প্রবাসীদের সমস্যা গুলো জানতে চান এবং সমাধান নিয়ে আলোচনা করেন।

পর্তুগালে বেনজির আহমেদের অবৈধ সম্পত্তি বাংলাদেশে ফিরিয়ে নেয়ার ব্যাপারে সরকার কোন পদক্ষেপ গ্রহণ করবে কিনা পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সহ-সভাপতি আমিরুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি জানান ,বাংলাদেশ সরকার এ ব্যাপারে কাজ করবে।

এছাড়া পর্তুগালের দূতাবাস বাংলাদেশে স্থাপন ও প্রবাসীদের কার্ড সংক্রান্ত ব্যাপারে তিনি বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স লায়লা মুনতাজেরী দীনা এবং দূতালয় প্রধান এস এম গোলাম সরোয়ার। পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সভাপতি রাসেল আহমেদ,সহ-সভাপতি আমিরুল ইসলাম,

মতবিনিময় সভা আয়োজন করে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব।আন্তর্জাতিক মিডওয়াইফ সংঘের (আইসিএম) ৩৪তম ত্রিবার্ষিক কংগ্রেসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ড. জিয়াউদ্দিন হায়দার পর্তুগাল সফরে আসেন।

মতবিনিময় অনুষ্ঠানে তিনি পর্তুগালে বসবাসরত প্রবাসীদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং প্রবাসীদের কল্যাণে সরকারের বিভিন্ন সমন্বিত উদ্যোগ নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি প্রবাসী সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন রনি মোহাম্মদ, রাসেল আহম্মেদ, জাহিদ কায়সার, আমিরুল ইসলাম নয়ন, এনামুল হক খান, ইয়ামিন, নুরুজ্জামান সেলিম ও হুমায়ূন আহমেদ শ্রাবণসহ আরও অনেকে।

উল্লেখ্য পর্তুগালে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের অবাধ সম্পত্তি রয়েছে। উনি গোল্ডেন ভিসার মাধ্যমে পর্তুগালের নাগরিকত্ব গ্রহণ করেছেন। পর্তুগালে তার ৫২ টি ব্যবসা প্রতিষ্ঠান ও পাঁচটি রাজপ্রাসাদ আছে। এ সকল সম্পত্তি বেনজির আহমেদের চাচাতো ভাই ও কতিপয় আওয়ামী পন্থী সাংবাদিক দেখভাল করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd