মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার
সাঘাটা থানার পুলিশের বিশেষ অভিযানে ৫নং কচুয়া ইউনিয়নের চন্দনপাট এলাকা থেকে ৪০ পিস ইয়াবা ও মাদক কেনার ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ী মো. জুয়েল মন্ডল (৪৫) ও মাদক ক্রেতা মো. মতিয়ার রহমান (৫২)কে গ্রেফতার করা হয়।
গত(১৬ জুন) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সাঘাটা থানায় মামলা দায়ের করা হয়েছে।
সাঘাটা থানার ওসি মো. মাহবুব আলম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।