বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জুনায়েদ আলী চৌধুরী।
সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুমোদনের মাধ্যমে বিদ্যালয়টির এডহক কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের মধ্যে সন্তোষ ও আনন্দের পরিবেশ বিরাজ করছে।
এলাকাবাসীর মতে, জুনায়েদ আলী চৌধুরী দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতি নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় জুনায়েদ আলী চৌধুরী বিদ্যালয়ের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের সুশিক্ষা নিশ্চিতকরণ এবং একটি আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে আমি আন্তরিকভাবে কাজ করব। শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।”
এদিকে, নবগঠিত এডহক কমিটির সভাপতি হিসেবে জুনায়েদ আলী চৌধুরীর দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছেন বিদ্যালয় সংশ্লিষ্টরা। তারা আশা প্রকাশ করেন, তাঁর দক্ষ নেতৃত্বে হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয় শিক্ষা ক্ষেত্রে আরও সাফল্য অর্জন করবে এবং এলাকার শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ বিদ্যাপীঠ হিসেবে প্রতিষ্ঠিত হবে।
স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাবিষয়ক সংগঠনের পক্ষ থেকেও জুনায়েদ আলী চৌধুরীকে অভিনন্দন জানানো হয়েছে এবং তাঁর সফল দায়িত্ব পালন কামনা করা হয়েছে।