নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুর সদর উপজেলার চরাঞ্চলের সুফলভোগী খামারিদের মাঝে ভেড়া বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায়,গত(১৭ জুন) বুধবার ফরিদপুর জেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ. কে. এম. আসজাদ।
এ-সময় বক্তারা, প্রকল্পের আওতায় বিতরণকৃত ভেড়া সুফলভোগী খামারিদের আর্থ-সামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং প্রাণিসম্পদ খাতের বিকাশে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।