1. admin@moheshpurnews24.com : admin :
June 21, 2026, 8:08 pm
শিরোনামঃ
পালংখালী ইউনিয়নে পাচারকালে ১৪ বস্তা রাসায়নিক সার জব্দ.. ২নং ঘাসিগ্রাম ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন জাফর ইকবাল নাসিরনগরে পাটক্ষেতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত যুবক পলাতক কাঠালিয়া-রাজাপুরের গণমানুষের নেতা সেলিম রেজার ‘বিশ্ব বাবা দিবস’-এর শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন ‎তারুণ্যের কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত ‎ ‎ নীলফামারীতে আলুর হীমাগার খরচ কমাতে মানববন্ধন জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জেবা আমিন ত্যাগ, সাহসিকতা ও রাজনৈতিক দূরদর্শিতায় উজ্জ্বল এক নারী নেতৃত্ব হাবিলাসদ্বীপ প্রতিবাদ সভায় পটিয়া থানার ওসি জিয়া-চুরি ডাকাতি মাদক কর্মকাণ্ডের জিরো টলারেন্স নেত্রকোনায় দায়িত্বে অবহেলায় মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের তিন চিকিৎসককে শোকজ নেত্রকোনায় ধৃত মাদক কারবারির পলায়ন নিয়ে প্রশ্নের মুখে পুলিশ
ব্রেকিং নিউজঃ

নীলফামারীতে আলুর হীমাগার খরচ কমাতে মানববন্ধন

  • Update Time : Sunday, June 21, 2026

আব্দুস সালাম,নীলফামারী প্রতিনিধিঃ
কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কেজি প্রতি পাঁচ টাকা নির্ধারণের দাবীতে নীলফামারীতে মানববন্ধন করেছেন আলু ব্যবসায়ীরা।
রবিবার(২১জুন) সকাল এগারটার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় আলুর ভ্যালু চেইন প্রমশনাল বডির ব্যানারে।
সংগঠনের নীলফামারী সদর উপজেলা সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব।
এসময় বক্তব্য দেন সহ-সভাপতি হারুন উর রশিদ, রোকনুজ্জামান মুকুল, কচুকাটা ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল কাদির ও কিশোরগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রিপন।

বক্তারা বলেন, আলুর বাম্পার ফলন হয়েছে কিন্তু বাজারে দাম নেই। বাধ্য হয়ে হিমাগারে সংরক্ষণ করতে হয় ভালো দাম পাবার আশায় কিন্তু হিমাগার মালিকরা বাজারদর খারাপ হওয়াকে পুঁজি করে ভাড়া বাড়ায়।
বর্তমানে কেজি প্রতি প্রায় ৭টাকা করে ভাড়া নির্ধারণ করে রেখেছে যা অমানবিক ও কৃষকদের ক্ষতি করার উদ্দেশ্যে। ৬৫কেজির আলুর বস্তা ভাড়া নিচ্ছে ৪শ থেকে ৫’শ টাকায়। অথচ হিমাগারে আলু রাখতে কেজি প্রতি ৩ থেকে ৫টাকা খরচ পড়ে।
আলুর ভ্যালু চেইন প্রমশনাল বডি নীলফামারী সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব জানান, কৃষকদের উপর অত্যাচার করা হচ্ছে। আলু দাম এমনিতে নেই তার উপর আমরা পড়েছি সিন্ডিকেটের কবলে।
কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বৃহস্পতিবার আমরা জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছি। তিনি আরও বলেন, আমরা চাই গোটা দেশের হিমাগারগুলোতে আলুর ভাড়া ৫টাকা করে কেজি করা হোক।
জেলা কৃষি বিপণণ কর্মকর্তার কার্যালয় সুত্রে জানাযায়, নীলফামারী জেলায় ১১টি আলুর হিমাগার রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd