1. admin@moheshpurnews24.com : admin :
June 23, 2026, 7:20 pm
শিরোনামঃ
সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ নানিয়ারচর জোন কর্তৃক দরিদ্র পরিবারের মাঝে পানির ট্যাংকি বিতরণ আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন কৃষক দলের সভাপতি স্বপনের সাহসিকতায় আটক দুই ছিনতাইকারী চাঁপাইনবাবগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত ‎সুন্দরবনে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও চাঁদাবাজির চক্রে রাষ্ট্রীয় কোষাগারে বড় ধরনের রাজস্ব ফাঁকি আজ ২৩ জুন, ঐতিহাসিক পলাশী দিবস” চারঘাটে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেবীগঞ্জে বিয়ের নামে প্রতারনা, দুই মেয়ের পরিবারের কাছে ৪ লক্ষ টাকা হাতিয়ে নিল যুবক পবিত্র মাদ্রাসার বড় হুজুর পদের আড়ালে চলছিল অনৈতিক লম্পটতা
ব্রেকিং নিউজঃ
সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ নানিয়ারচর জোন কর্তৃক দরিদ্র পরিবারের মাঝে পানির ট্যাংকি বিতরণ আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন কৃষক দলের সভাপতি স্বপনের সাহসিকতায় আটক দুই ছিনতাইকারী চাঁপাইনবাবগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত ‎সুন্দরবনে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও চাঁদাবাজির চক্রে রাষ্ট্রীয় কোষাগারে বড় ধরনের রাজস্ব ফাঁকি আজ ২৩ জুন, ঐতিহাসিক পলাশী দিবস” চারঘাটে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেবীগঞ্জে বিয়ের নামে প্রতারনা, দুই মেয়ের পরিবারের কাছে ৪ লক্ষ টাকা হাতিয়ে নিল যুবক পবিত্র মাদ্রাসার বড় হুজুর পদের আড়ালে চলছিল অনৈতিক লম্পটতা

দেবীগঞ্জে বিয়ের নামে প্রতারনা, দুই মেয়ের পরিবারের কাছে ৪ লক্ষ টাকা হাতিয়ে নিল যুবক

  • Update Time : Tuesday, June 23, 2026

পঞ্চগড় প্রতিনিধি

পরপর দুটি মেয়ের পরিবারের কাছ থেকে বিয়ের আলোচনার পর ৪ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে অন্যত্র বিয়ের করার অভিযোগ উঠেছে।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের জোতিশ রায়ের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। জোতিশ চন্দ্র রায় তার ছেলে অপূর্ব রায়ের বিয়ের কথা বলে এ টাকা হাতিয়ে নেন। এ নিয়ে ২ মেয়ের পরিবার পৃথক পৃথক ভাবে দেবীগঞ্জ থানায় দুটি অভিযোগ দিয়েছেন।
অভিযোগ দেয়ার পরে এক পরিবারকে দেড় লক্ষ টাকা দিয়ে সমাধান করা হলেও অপরটি নিয়ে চলছে নানা টালবাহানা।
ভুক্তভোগী দুই মেয়ের পরিবারের কাছ থেকে টাকা নিয়ে অপূর্ব রায় দেবীডুবা ইউনিয়নের টাকাহারা বাজার এলাকায় বিয়ে করার কথা জানান মিমাংসায় থাকা লোকজন।

দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের মৌমারী হাকিমপুর এলাকার রবীন্দ্রনাথ রায় একটি অভিযোগ দেন। অপর অভিযোগ দেন দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা উকিলপাড়া এলাকার জিতেন্দ্র নাথ রায়।
রবীন্দ্রনাথের অভিযোগে জানা যায়, পামুলী ইউনিয়নের খোচাবাড়ী বড়চুয়া এলাকার জোতিশ চন্দ্র রায় তার ছেলে অপূর্ব রায়ের সাথে মেয়ের বিয়ে দেয়ার কথাবার্তা ঠিক হয়। বিয়ের কথা ঠিক হওয়ার পর ৩ লক্ষ টাকা প্রদান করা হয় ছেলের বাবা জোতিশ রায়ের হাতে। পরে অপূর্ব রায় ওই মেয়েকে বিয়ে করবে না জানায়। বিয়ে না করার পরে অপূর্ব রায়ের বাবা জোতিশ রায় মেয়ের বাবাকে ১ লক্ষ টাকা ফেরত দেন। বাকি ২ লক্ষ টাকা দিবেনা বলে জানালে মেয়ের বাবা রবীন্দ্রনাথ দেবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন।
বিষয়টি নিয়ে দেবীগঞ্জ থানায় একাধিক বার বসার তারিখ দিলেও ছেলে অপূর্ব ও তার বাবা জোতিশ রায়সহ পরি্ারের সদস্যরা হাজির হননি। থানায় হাজির না হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দেবীগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা।
রবীন্দ্রনাথ রায় জানান, আমি গরীব মানুষ। অনেক কষ্ট করে মেয়েকে বিয়ে দেয়ার জন্য টাকাটা দিয়েছিলাম। ১ লক্ষ টাকা ফেরত দিলেও বাকি ২ লক্ষ টাকা দিচ্ছেনা। পামুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিভুষন রায় ছেলের পরিবারকে আপোষ মিমাংসা করতে দিচ্ছে না। তার কারনেই ছেলের পরিবার বাকি ২ লক্ষ টাকা দিচ্ছে না।
পামুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিভুষন রায় জানান, ছেলের পরিবার ১ লক্ষ টাকা দিয়েছে। বাকি ২ লক্ষ টাকা দিবেনা। তারা যদি মেয়ের পরিবার মামলা করে করুক। আমরা জবাব দিবো।
জিতেন্দ্র নাথের অভিযোগে জানা যায়, পামুলী ইউনিয়নের খোচাবাড়ী বড়চুয়া এলাকার জোতিশ চন্দ্র রায় তার ছেলে অপূর্ব রায়ের সাথে মেয়ের বিয়ে দেয়ার কথাবার্তা চুড়ান্ত হওয়ার পরে ১০ জুন বিকেলে ৩ লক্ষ ৪০ হাজার টাকা প্রদান করা হয় ছেলের বাবার হাতে। টাকা নেয়ার পর অপূর্ব রায় আমার মেয়েকে বিয়ে করবে না জানায়। ৩ লক্ষ ৪০ হাজার টাকা না দেয়ার কারনে জিতেন্দ্র নাথ বাদী হয়ে অপূর্ব রায় ও তার বাবা জোতিশ রায়ের নামে দেবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন।
অভিযোগ দেয়ার পরে ২২ জুন সোমবার বিকেলে পামুলী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাশার খানের চেম্বারে বসে মিমাংসা করা হয়। মিমাংসায় উপস্থিত ছিলেন পামুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিভুষন রায়, দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরেশ চন্দ্র রায়, পামুলী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাশার খান, ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও দুই পরিবারের সদস্যরা। আপোষে ভুক্তভোগী মেয়ের বাবাকে ৩ লক্ষ ৪০ হাজার টাকার পরিবর্তে দেড় লক্ষ টাকা দিয়ে আপোষ নামায় স্বাক্ষর নেয়া হয়।

আসাদুজ্জামান আপেল
পঞ্চগড় প্রতিনিধি

২৩/০৬/২০২৬

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd