1. admin@moheshpurnews24.com : admin :
June 23, 2026, 7:14 pm
শিরোনামঃ
সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ নানিয়ারচর জোন কর্তৃক দরিদ্র পরিবারের মাঝে পানির ট্যাংকি বিতরণ আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন কৃষক দলের সভাপতি স্বপনের সাহসিকতায় আটক দুই ছিনতাইকারী চাঁপাইনবাবগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত ‎সুন্দরবনে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও চাঁদাবাজির চক্রে রাষ্ট্রীয় কোষাগারে বড় ধরনের রাজস্ব ফাঁকি আজ ২৩ জুন, ঐতিহাসিক পলাশী দিবস” চারঘাটে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেবীগঞ্জে বিয়ের নামে প্রতারনা, দুই মেয়ের পরিবারের কাছে ৪ লক্ষ টাকা হাতিয়ে নিল যুবক পবিত্র মাদ্রাসার বড় হুজুর পদের আড়ালে চলছিল অনৈতিক লম্পটতা
ব্রেকিং নিউজঃ

নানিয়ারচর জোন কর্তৃক দরিদ্র পরিবারের মাঝে পানির ট্যাংকি বিতরণ

  • Update Time : Tuesday, June 23, 2026

​আহমদ রেজা, চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি :
পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি অঞ্চলে অবর্ণনীয় পানি সংকটের মুখে থাকা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতায় রাঙামাটির নানিয়ারচর জোনের উদ্যোগে এক দরিদ্র পরিবারের মাঝে ৫০০ লিটার ধারণক্ষমতাসম্পন্ন পানির ট্যাংকি বিতরণ করা হয়েছে। নিরাপদ পানি সংরক্ষণ ও দৈনন্দিন দুর্ভোগ লাঘবের উদ্দেশ্যে সেনাবাহিনীর এই সময়োপযোগী পদক্ষেপ স্থানীয় সুধীমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।
​জানা গেছে, আজ ২৩ জুন ২০২৬, মঙ্গলবার সকাল ৯ ঘটিকায় নানিয়ারচর জোনের জোন সদরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি আনুষ্ঠানিকভাবে ইসলামপুর এলাকার ভুক্তভোগী বাসিন্দা মোছাঃ ফুলমতি বেগমের হাতে পানির ট্যাংকিটি তুলে দেন।

​উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে নিরাপদ পানি সংগ্রহ ও সংরক্ষণ করা অত্যন্ত দুরূহ। পর্যাপ্ত পানি সংরক্ষণের ব্যবস্থা না থাকায় এ অঞ্চলের অধিকাংশ পরিবারকে প্রতিনিয়ত পানিবাহিত রোগসহ নানা দুর্ভোগ পোহাতে হয়। এই চরম সংকটের মুখোমুখি হয়ে ইসলামপুর এলাকার বাসিন্দা মোছাঃ ফুলমতি বেগম নানিয়ারচর জোনে ১টি পানির ট্যাংকির জন্য আবেদন করেছিলেন। তাঁর আবেদনের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে পরিবারটির কষ্ট লাঘবে এই ৫০০ লিটার ধারণক্ষমতাসম্পন্ন পানির ট্যাংকিটি প্রদান করা হয়।
​বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখার পাশাপাশি স্থানীয় জনগণের কল্যাণে দীর্ঘদিন ধরে বিভিন্ন জনসেবামূলক ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও দুর্গম অঞ্চলের সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরনের মানবিক উদ্যোগ চলমান থাকবে বলে জোন সূত্রে আশা প্রকাশ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd