1. admin@moheshpurnews24.com : admin :
June 24, 2026, 7:55 pm
শিরোনামঃ
সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে সুনামগঞ্জে শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র নজরুজ জয়ন্তী পালিত কোটচাঁদপুরে ছাত্রশিবিরের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত কোটচাঁদপুরে এডিপির সামগ্রী বিতরণ: শিক্ষার্থীদের সাইকেল, হতদরিদ্রদের মাঝে ছাগল প্রদান সাতক্ষীরার আশাশুনিতে রাফাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্ট ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার রাজশাহী খোলাবোনা ফুরকানিয়া হাফেজিয়া মাদ্রাসায় অনিয়মের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবিতে স্মারকলিপি সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ‎কলমাকান্দায় পাতিমঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাগজে কলমে ছাত্র ছাত্রীর উপস্থিতি ১৫০ থাকলেও বাস্তবে তার উপস্থিতি শূন্য কক্স বিজনেস গ্রুপ (সিবিজি) বাংলাদেশের কর্মী নিয়োগ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত
ব্রেকিং নিউজঃ

কোটচাঁদপুরে এডিপির সামগ্রী বিতরণ: শিক্ষার্থীদের সাইকেল, হতদরিদ্রদের মাঝে ছাগল প্রদান

  • Update Time : Wednesday, June 24, 2026

মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহ:

২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বরাদ্দের আওতায় ক্রয়কৃত বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায়। বুধবার (২৪ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে নতুন সাইকেল এবং হতদরিদ্র ও নিম্নআয়ের পরিবারের সদস্যদের মাঝে ছাগল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ মতিয়ার রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোটচাঁদপুর পৌর শাখার আমির মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুর রাজ্জাক, সাবেক চেয়ারম্যান শাহ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মোঃ মতিয়ার রহমান বলেন, “সরকারের দেওয়া এই সহায়তা শুধু ভোগের জন্য নয়, এটি আপনাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার একটি সুযোগ। আজ যে ছাগল আপনাদের দেওয়া হলো, আগামী বছর সেটিকে বৃদ্ধি করে সফলতার উদাহরণ হিসেবে আমাদের সামনে উপস্থাপন করবেন।”

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার বলেন, “সরকারের সামাজিক নিরাপত্তা ও উন্নয়নমূলক কার্যক্রমের মূল লক্ষ্য জনগণের জীবনমান উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। বিতরণকৃত সামগ্রীগুলো সঠিকভাবে ব্যবহার করলে উপকারভোগীরা অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হতে পারবেন।”

অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে সাইকেল ও ছাগল তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী ও সুবিধাভোগীদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয়রা সরকারের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানান এবং এ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd