1. admin@moheshpurnews24.com : admin :
October 18, 2026, 6:33 am
শিরোনামঃ
কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ মহেশপুরে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ করলেন এমপি মতিয়ার রহমান।
ব্রেকিং নিউজঃ

নেত্রকোনার মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত

  • Update Time : Monday, June 29, 2026

সোহেল খান দূর্জয়- নেত্রকোনা :
নেত্রকোনার মোহনগঞ্জে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস-২০০৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মোহনগঞ্জের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুশ শাকুর সাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন তালুকদার। এছাড়া স্থানীয় সাংবাদিক, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং পার্টনার প্রকল্পের উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আমেনা খাতুন বলেন, “বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি কৃষি। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে আধুনিক প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং পুষ্টিসমৃদ্ধ কৃষির ওপর গুরুত্ব দিতে হবে। পার্টনার প্রকল্প কৃষকদের দক্ষতা বৃদ্ধি, উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষকদের এ প্রকল্পের সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য আন্তরিকভাবে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং বিষমুক্ত সবজি ও নিরাপদ খাদ্য উৎপাদনের মাধ্যমে একদিকে জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব, অন্যদিকে কৃষিপণ্য বিদেশে রপ্তানির সুযোগও বাড়বে। তারা বলেন, পার্টনার প্রকল্পের আওতায় কৃষকদের প্রশিক্ষণ, উন্নতমানের বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি উপকারভোগী কৃষকরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং কৃষি উন্নয়নে এ ধরনের প্রকল্পের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

২৯/০৬/২৬ ইং

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd