1. admin@moheshpurnews24.com : admin :
July 2, 2026, 6:50 pm
শিরোনামঃ
চলন্ত বিজয় এক্সপ্রেস ট্রেনে ২ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি আটক জনগণের উপর কোনভাবেই ভুতুড়ে বিদ্যুৎ বিল চাপিয়ে গ্রহনযোগ্য নয়- এমপি এরশাদ উল্লাহ্ টেকনাফ সীমান্তে বিজিবির সফল অভিযান, উদ্ধার ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস), জি-৩ রাইফেল ও গুলি। রামুতে বাঁশ বাগানের নিচে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার নবজাতক, এলাকায় চাঞ্চল্য ফরিদপুর সদরে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন —সাংসদ সদস্য নায়াব ইউসুফ গাইবান্ধার সাঘাটা উপজেলায় শিবির নেতা সাইফুল্লাহ হত্যা প্রধান খুনি যুবদল নেতা মুকুল গ্রেপ্তার ১ প্রজনন মৌসুমেও সুন্দরবনে মৎস্য নিধনযজ্ঞ: বন বিভাগের অসাধু সিন্ডিকেটে বিপন্ন জীববৈচিত্র্য কুলিয়ারচরে পিকআপভর্তি ২৪ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার নাসিরনগরে পবিত্র শোহাদায়ে কারবালা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ফরিদপুরে শাশুড়ি-জামাইয়ের অনৈতিক সম্পর্কের অভিযোগ
ব্রেকিং নিউজঃ

ফরিদপুর সদরে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন —সাংসদ সদস্য নায়াব ইউসুফ

  • Update Time : Thursday, July 2, 2026

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুর সদর উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রতিটি ইউনিয়নে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও চলমান অভিযান অব্যাহত রাখা এবং মাটি কাটা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে,(২ জুলাই) বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলা পরিষদের সভা কক্ষে, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে, এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফরিদপুর-৩ (সদর) আসনের সাংসদ সদস্য নায়াব ইউসুফ আহমেদ। প্রধান অতিথি তিনি তার বক্তব্যে সদরের প্রতিটি ইউনিয়নে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং চলমান অভিযান অব্যাহত রাখা ও মাটি কাটা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা বলেন। তিনি, ইউনিয়নের জনপ্রতিনিধিদের মাদকদ্রব্য কারবারি ও মাদকাসক্তদের চিন্হত করে আইনের আওতায় আনার কথা বলে। পাশাপাশি প্রত্যেক অভিভাবকদের সচেতন হতে হবে। সচেতন না হলে সমাজে মাদক মহামারী আকারে ধারন করবে।
তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও নৈতিকতাবোধ নিয়ে শিক্ষকদের আলাদা করে শিখাতে হবে।

এ-সময় সভায় উপস্থিত ছিলেন সদর সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আনোয়ার হোসেন, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, হাইওয়ে পুলিশের (ওসি) মোঃ জহুরুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ইনস্পেকটর বেলায়েত হোসেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডে, মহিলা বিষয়ক কর্মকর্তা এম.এ নাহার, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুণ, কোতয়ালী থানা বিএনপি’র সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

সভাপতির বক্তব্যে (ইউএনও)
মেশকাতুল জান্নাত রাবেয়া
আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। সবার সামাজিক সচেতনতা বাড়াতে হবে।
পাশাপাশি সভায় উত্থাপিত বিভিন্ন অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে বলে জানান।

সভায় বক্তারা বলেন, প্রতিটি ইউনিয়নে এখন মাদক ছড়িয়ে পড়েছে। এতে করে যুব সমাজ
হুমকির মুখে পড়ছে। তাই এ ধরনের মাদকের বিরুদ্ধে নিয়মিত মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানানো হয়।

সভায় প্রতিটি ইউনিয়নে মাদক, চুরি-ডাকাতি সহ সদর উপজেলার সার্বিক উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান উপস্থিত সদস্যরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd