1. admin@moheshpurnews24.com : admin :
July 3, 2026, 7:02 pm
শিরোনামঃ
নাসিরনগরে স্থানীয় এমপির জন্য বরাদ্দকৃত পরিদর্শন কক্ষের উদ্বোধন গাইবান্ধা সদর কুমারপাড়ায় মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ফরিদপুরে অস্ত্রোপচার ছাড়াই ৫ নবজাতকের জন্ম দিলেন এক নারী: ৪ নবজাতক মৃত্যু গাইবান্ধা সদর উপজেলা মডেল মসজিদের খাদেম সড়ক দুর্ঘটনায় নিহত রামেক হাসপাতালে নতুন অধুনিক মেশিন সংযোজন নাসিরনগরে প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে সাংবাদিক ফয়সাল। টিআর প্রকল্পে অনিয়মের সংবাদ প্রকাশের দুই ঘণ্টার মধ্যেই সাংবাদিক রিয়াজুল ইসলাম রুহীর ওপর হামলার অভিযোগ, স্মার্টফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার দাবি যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুরে সাহাবীর হত্যা মামলায় বাবা-ছেলে কারাগারে যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুরে সাহাবীর হত্যা মামলায় বাবা-ছেলে কারাগারে গাইবান্ধার ফুলছড়ি ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা শঙ্কায় ২৫ পরীক্ষার্থী
ব্রেকিং নিউজঃ

নাসিরনগরে স্থানীয় এমপির জন্য বরাদ্দকৃত পরিদর্শন কক্ষের উদ্বোধন

  • Update Time : Friday, July 3, 2026

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর
( ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ

উপজেলায় স্থানীয় সংসদ সদস্যের জন্য  নির্মিত ‘পরিদর্শন কক্ষ’ এর শুভ উদ্বোধন করেছেন ব্রাহ্মণবাড়ীয়া-১ নাসিরনগর সংসদীয় ২৪৩ আসনের সংসদ সদস্য জননেতা এম এ হান্নান এমপি।
আজ শুক্রবার ৩ জুলাই জুম্মা নামাজের পর ব্রাহ্মণবাড়ীয়ার জেলার নাসিরনগর  
 উপজেলা প্রশাসনিক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি কক্ষটির উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাছরিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সংগ্রামী সভাপতি ও ব্রাহ্মণবাড়ীয়া -১ নাসিরনগর সংসদীয় ২৪৩ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা এম এ হান্নান এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাহেল আহমেদ, নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম।

এসময় প্রধান অতিথি সংসদ সদস্য জননেতা এম এ হান্নান এমপি বলেন,
তিনি নিয়মিত উপজেলা অফিসে বসলে সাধারণ মানুষ সরাসরি তাদের সমস্যা, অভিযোগ ও বিভিন্ন বিষয়ে মতামত জানাতে পারবেন। এতে জনগণের সঙ্গে জনপ্রতিনিধির যোগাযোগ আরও সহজ হবে এবং সমস্যার দ্রুত সমাধানে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
আমার উপজেলার মানুষ বুকভরা আশা ও স্বপ্ন নিয়ে আমাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন। আমার প্রাণপ্রিয় নাসিরনগর উপজেলাবাসীর পাশে থেকে একটি সুন্দর আধুনিক ও মডেল উপজেলায় পরিনত করার জন্যে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আযম চৌধুরী, উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব মোঃ আজিজুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সহ সভাপতি এম এ খালেদ,হরিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জামাল আহমেদ, গুনিয়াউক ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট শামসুল হক লিটন, চাতলপাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান 
মোঃ আলমগীর হোসেন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ চৌধুরী, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ ইমরান মিয়া সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd