1. admin@moheshpurnews24.com : admin :
October 18, 2026, 5:02 am
শিরোনামঃ
কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ মহেশপুরে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ করলেন এমপি মতিয়ার রহমান।
ব্রেকিং নিউজঃ

ফরিদপুর সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

  • Update Time : Monday, July 6, 2026

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায়,
২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুর সদর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ এবং শিক্ষার্থীদের বাইসাইকেল ও ক্ষতিগ্রস্ত পরিবারদের মধ্যে সেলাই মেশিন, ঢেউটিন, নগত অর্থ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে,(৬ জুলাই) সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলা পরিষদ চত্তরে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন, ফরিদপুর-৩ (সদর) আসনের জাতীয় সাংসদ সদস্য নায়াব ইউসুফ আহমেদ।

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে, অনুষ্ঠানে, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডে, মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুণ, কোতয়ালী থানা বিএনপি’র সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন সহবিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মী, উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী এবং শিক্ষক, শিক্ষার্থী এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আনোয়ার হোসেন।

প্রধান অতিথি তিনি তার বক্তব্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষকবান্ধব নীতির পথপ্রদর্শক। তার উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমানও সেই আদর্শে কৃষকদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি, কৃষকের হাত শক্তিশালী হলে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে বলে জানান।

এরপরে একই মঞ্চে পৃথক-পৃথক অনুষ্ঠানে, ফরিদপুর সদর উপজেলায় ২০২৫–২৬ অর্থবছরের
সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থীদের বাইসাইকেল ও ৫০ জন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়াও সদর
উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনার আয়োজনে,
নদী ভাঙ্গন, প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২১ টি পরিবারের মাঝে বিনামূল্যে
ঢেউটিন, ৫০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও ৫০ টি পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd