1. admin@moheshpurnews24.com : admin :
July 6, 2026, 7:29 pm
শিরোনামঃ
দেবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ পরিবারের ৩০-৩৫টি বসতঘর পুড়ে ছাই। বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু ইঞ্জিনিয়ার মাহবুব এবং তাহের মৃধার কর্মকান্ডে অতিষ্ঠ লৌহজংয়ের সাধারণ জনগণ নাসিরনগরে ৩ কিঃমিঃ রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি এম এ হান্নান। আমতলীতে পল্লী উন্নয়ন দিবস পালিত র‌্যালি, আলোচনা সভা, গাছের চারা বিতরণ ও সাড়ে ৪ লাখ টাকার স্বল্পসুদে ঋণ প্রদান জামালপুরে স্ত্রীর অকাল মৃত্যুতে পরিবারের পাশে বীমা কোম্পানি, স্বামীর হাতে চেক হস্তান্তর ফরিদপুর সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কাঁঠালিয়াতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন। চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন মহেশপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন, উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান
ব্রেকিং নিউজঃ

নাসিরনগরে ৩ কিঃমিঃ রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি এম এ হান্নান।

  • Update Time : Monday, July 6, 2026

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর
(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার হাওর বেষ্টিত নাসিরনগর উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (কাবিটা) কর্মসূচির আওতায় বরাদ্দকৃত মাটিকাটা রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার ৬জুলাই দুপুরে উপজেলার ধরমন্ডল ইউনিয়নের দৌলতপুর মেইন রোড থেকে সাইয়াউক পর্যন্ত ৩ কিলোমিটার  রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) সংসদীয় ২৪৩ আসনের সংসদ সদস্য জননেতা এম এ হান্নান এমপি।
প্রধান অতিথির বক্তব্যে উদ্বোধনী অনুষ্ঠানে এম এ হান্নান বলেন, ‘সরকার দেশের প্রান্তিক পর্যায়ে গ্রামীণ উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান সহজ ও গতিশীল করা হচ্ছে।’ পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলেও তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীনের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলামের সঞ্চালনায়  ধরমন্ডল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির  সাধারন সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাওলানা সালাহউদ্দিন,সাধারণ সম্পাদক আবদুল কাদির,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবদুল হান্নান, চাপরতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ সোহেল আবদাল,
ফান্দাউক ইউনিয়ন বিএনপির সভাপতি সার্জেন্ট শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইয়ার খান,উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিবএম নাছির রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী, সাবেক সাংগঠনিক  সম্পাদক  মুসলেহ উদ্দিন চৌধুরী সোহাগ, যুগ্ম আহবায়ক তাকিউল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খোকন পাঠোয়ারিসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলের দলীয় নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস জানায়, ২০২৫-২০২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় গ্রামীণ অবকাঠামোর ক্ষণাবেক্ষণ(কাবিটা)
কর্মসূচির আওতায় দৌলতপুর মেইন রোড  থেকে সাইয়াউক পর্যন্ত ৩ কিলোমিটার  রাস্তার পুনঃ নির্মাণ কাজে ব্যয় হয়েছে প্রায়  ২০ লাখ টাকা। উদ্বোধন শেষে সংসদ সদস্য এম এ হান্নান নির্মিত এ রাস্তায় বৃক্ষরোপণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd