1. admin@moheshpurnews24.com : admin :
July 7, 2026, 7:13 pm
শিরোনামঃ
পটুয়াখালীতে র‌্যাবের অভিযানে পিকআপের গোপন কুঠুরিতে মিললো ৬৬ কেজি গাঁজা গাইবান্ধার ৫ নং বল্লমঝাড় ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস পরিদর্শন করলেন গাইবান্ধার জেলা প্রশাসক হরিণাকুণ্ডুতে বৃক্ষ রোপণ বিভিন্ন দাবিতে রাজশাহীতে বাংলাদেশ ডেন্টাল পরিষদের স্মারকলিপি ‎ভরা মৌসুমেও ইলিশের আকাল: উপকূলীয় বাগেরহাটে চরম সংকটে মৎস্য খাত ‎ কিশোরগঞ্জে যুব মহিলাদের পাটপণ্য হস্তশিল্প প্রশিক্ষণের ওরিয়েন্টেশন ও সনদ বিতরণ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, পালাল সন্ত্রাসীরা দেবীগঞ্জে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এক ব্যক্তির। দেবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ পরিবারের ৩০-৩৫টি বসতঘর পুড়ে ছাই। বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু
ব্রেকিং নিউজঃ

কিশোরগঞ্জে যুব মহিলাদের পাটপণ্য হস্তশিল্প প্রশিক্ষণের ওরিয়েন্টেশন ও সনদ বিতরণ

  • Update Time : Tuesday, July 7, 2026

ষ্ট্যাফ রিপোর্টার,
কিশোরগঞ্জে যুব মহিলাদের দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে পাটপণ্যভিত্তিক হস্তশিল্প বিষয়ক ওরিয়েন্টেশন এবং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) সকাল ১০টায় শহরের মনিপুরঘাট কাটাখালী রোডে কাইডস্ যুব মহিলা স্বেচ্ছাসেবী সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় পাটপণ্যের উৎপাদন, গুণগত মান উন্নয়ন, বাজারজাতকরণ এবং নারী উদ্যোক্তা তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী যুব মহিলাদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম ভূঁইয়া। প্রধান আলোচক ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আল-আমিন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামাল উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাইডস্ যুব মহিলা স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি লিপি রানী দাস নিশি। সঞ্চালনায় ছিলেন তাসলিমা আক্তার স্মৃতি। এছাড়া বক্তব্য দেন সাংবাদিক সারওয়ার জাহান, ফরহাদ হোসেন রাজ, জুনায়েদ হোসেন জুয়েল এবং শরীফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. আবুল কালাম ভূঁইয়া বলেন, নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থান নিশ্চিত করতে দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের বিকল্প নেই। পরিবেশবান্ধব পাটপণ্যের উৎপাদন ও বাজার সম্প্রসারণে নারীদের আরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
বক্তারা বলেন, বিশ্ববাজারে পরিবেশবান্ধব পাটপণ্যের চাহিদা ক্রমেই বাড়ছে। সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নারীদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারলে তারা যেমন আর্থিকভাবে স্বাবলম্বী হবেন, তেমনি দেশের পাটশিল্পের বিকাশেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।
অনুষ্ঠানের শেষপর্বে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। পরে আয়োজকদের পক্ষ থেকে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd