1. admin@moheshpurnews24.com : admin :
July 23, 2026, 4:28 pm
শিরোনামঃ
হরিণাকুণ্ডুতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাসিরনগরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা শিবলী চৌধুরী গ্রেফতার। বাংলাদেশ কে পেরিয়ে: বিদেশের অঙ্গনে মিষ্টি তুলতুল। পূ্র্বধলা স্বাস্হ্য কমপ্লেক্সে সাদা কাগজে সিল মেরে ৩ টাকার টিকিট ৫ টাকা আদায় হোয়াইক্যংয়ে জনতার বিক্ষোভের মুখে ইউনিয়ন বিভাজন নিয়ে গণশুনানি পণ্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ ‎ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক নাসিরনগরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে পুলিশের অভিযানে ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও দুটি নৌকা জব্দ। আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
ব্রেকিং নিউজঃ

আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

  • Update Time : Thursday, July 23, 2026

মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলী উপজেলার ছুরিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে অর্ধশতাধিক মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে, সবুজ ছায়া সংগঠনের আয়োজনে এবং ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে খাতা, কলম, পেন্সিল, রাবারসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা। শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। উপস্থিত অভিভাবকরাও এ ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিলরুবা আক্তার রজনী, মো. রিয়াজুল ইসলাম, তানজিল সিকদার, সাজিদ রাব্বি, রেজাউল, শিহাব, বশার ঘরামীসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।

বক্তারা বলেন, একটি শিক্ষিত, মানবিক ও সমৃদ্ধ জাতি গঠনে শিশুদের শিক্ষার বিকল্প নেই। অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থী যেন শিক্ষা থেকে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি, বিদ্যালমুখী করা এবং তাদের স্বপ্ন পূরণে সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে আরও এগিয়ে আসার আহ্বান জানান তারা।

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাজীবনকে এগিয়ে নিতে ভবিষ্যতেও শিক্ষা সহায়তা, সচেতনতামূলক ও বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ারও আহ্বান জানান তারা

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd