1. admin@moheshpurnews24.com : admin :
August 19, 2026, 6:56 pm
শিরোনামঃ
জাল ওয়ারিশ সনদে পালিত পুত্রের বিরুদ্ধে জমি আত্মসাতের অভিযোগ শিবগঞ্জের নয়নী হত্যা মামলায় আসামি রইশুদ্দিনের জামিন বাতিল উপস্থিতির খাতায় শিক্ষক নিয়মিত, বাস্তবে অনুপস্থিত! কাগজে ২০৪ শিক্ষার্থী, সরেজমিনে ১৭; প্রতিবন্ধী স্কুল কাগজেই সব, বাস্তবে ফাঁকা হরিণাকুণ্ডুতে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী মনসা পূজা ও ঝাপান খেলা অনুষ্ঠিত রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি মহেশপুরে মাদক সহ আটক ২ জন। দেশের জন্য ঐক্যবদ্ধ যুব সমাজ গড়ে তোলার বিকল্প নেই: যুব ফুটবল টুর্নামেন্ট এ প্রধান অতিথি আব্দুল হাই। সুনামগঞ্জের তাহিরপুরে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে অনলাইন জুয়ার নীরব মহামারী প্রতিরোধে আলোচনা সভা শিবগঞ্জে পুলিশের অভিযানে স্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২
ব্রেকিং নিউজঃ

জুলাই শহীদ স্মৃতি আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • Update Time : Wednesday, August 5, 2026

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার উদ্যোগে “জুলাই শহীদ স্মৃতি আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট-২০২৬”-এর ফাইনাল খেলা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নূরে আলম সিদ্দীকি আসাদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি ইউসুফ আল গালিবসহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা। আয়োজকরা জানান, জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণ এবং তরুণদের মধ্যে ক্রীড়াচর্চা, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষ্যেই এই আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd