1. admin@moheshpurnews24.com : admin :
October 18, 2026, 1:55 am
শিরোনামঃ
কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ মহেশপুরে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ করলেন এমপি মতিয়ার রহমান।
ব্রেকিং নিউজঃ

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩০০ শিক্ষার্থীদের মাঝে গাছে চারা বিতরণ করেন

  • Update Time : Thursday, August 6, 2026

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ৩০০ শিক্ষার্থীর মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা বাজারে অবস্থিত পলশা মহেষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে পলশা উচ্চ বিদ্যালয়, পলশা আলিম মাদরাসা, পলশা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জেলেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক বক্তব্য দেওয়া হয়। পাশাপাশি বিতরণকৃত চারাগুলো সঠিকভাবে রোপণ ও পরিচর্যার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন অতিথিরা। গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা মো. মোখলেসুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন পলশা মহেষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ফজলে রাব্বী, সম্পাদক মো. আমিরুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পলশা মহেষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক মো. আমিরুল ইসলাম বলেন, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে সচেতন ও বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, সমিতি কৃষিখাত ও স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ আবাসস্থল গড়ে তুলতেও কাজ করছে। এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd