1. admin@moheshpurnews24.com : admin :
April 19, 2026, 5:04 pm
শিরোনামঃ
পঞ্চগড়ে হাম-রুবেলা ক্যাম্পেইনে টিকা দেয়া হবে এক লাখ ৩৬ হাজার শিশুকে কুড়িগ্রামে র‍্যাব-১৩ অভিযানে প্রায় ২ মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশ লাইন্স হাই স্কুল, কিশোরগঞ্জে এসএসসি ব্যাচ–২০২৬ শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল নেত্রকোনার হাওরে বোরো ধান কাটা নিয়ে বিপাকে কৃষক, জ্বালানি সংকট গাইবান্ধার গৃহবধু ববিতা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ। রাজশাহীর পদ্মা পাড়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, আতঙ্কে স্থানীয়রা কক্সবাজারের জনপ্রিয় নেতা নুরুল আবছার গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়ার আবেদন অসুস্থ কর্মীর পাশে জননেতা মিন্টু ঢালী; রাজনীতির মাঠে মানবিকতায় জয় করছেন কোটচাঁদপুরবাসীর মন সালের এসএসসি পরীক্ষার্থীদের পাশে ফ্রি যাতায়াত সুবিধা২০২৬ ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ
ব্রেকিং নিউজঃ

স্বামী-স্ত্রী সেজে অভিনব কায়দায় পলাতক মাদক কারবারি গ্রেফতার শ্রীমঙ্গলে

  • Update Time : Sunday, November 9, 2025

শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ৮ নভেম্বর:
অভিনব কৌশলে স্বামী-স্ত্রী সেজে অভিযান চালিয়ে দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি স্বপন মিয়া (৩৪), পিতা মৃত আরজু মিয়া-কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। স্বপন মিয়ার বিরুদ্ধে একাধিক মাদক ও চোরাচালান মামলাসহ দীর্ঘদিনের পলাতক থাকার অভিযোগ রয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল থানা পুলিশের এএসআই মো. শরাফত আলী। তিনি জানান,
“স্বপন মিয়া অত্যন্ত চতুর প্রকৃতির আসামি। পুলিশের আভাস পেলেই সে পালিয়ে যায়। তাই আমরা ভিন্ন কৌশল গ্রহণ করি। অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম স্যারের দিকনির্দেশনায় আমি বোরখা পরে স্ত্রী সেজে এবং সহকর্মী মো. রোকন উদ্দিনকে স্বামী সাজিয়ে মোটরসাইকেলে তার বাড়িতে যাই। ঘরে প্রবেশ করে দেখি সে বিছানায় শুয়ে আছে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে গ্রেফতার করি।”

গ্রেফতারের পর স্বপন মিয়াকে থানায় আনা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন,
“ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করা পুলিশের দায়িত্ব। আমার টিম যে কৌশলে অভিযানে সফল হয়েছে, তাদের ধন্যবাদ জানাই। অপরাধীরা যতই ছলনা করুক, আমরা আইনগত কৌশলে তাদের ধরতে সক্ষম হব।”
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে পুলিশের উদ্যোগ ও বুদ্ধিমত্তার প্রশংসা দেখা গেছে।

(সংবাদদাতা: সৈয়দ শিহাব উদ্দিন মিজান)

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd