1. admin@moheshpurnews24.com : admin :
October 18, 2026, 1:55 am
শিরোনামঃ
কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ মহেশপুরে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ করলেন এমপি মতিয়ার রহমান।
ব্রেকিং নিউজঃ

লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পারভীন আক্তার

  • Update Time : Monday, August 10, 2026

আহমদ রেজা, চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি :
দীর্ঘদিনের অভিজ্ঞতা ও জ্যেষ্ঠতার স্বীকৃতি হিসেবে চট্টগ্রামের লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান পারভীন আক্তার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী গঠিত জ্যেষ্ঠ শিক্ষকদের প্যানেল থেকে তাঁকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত ৯ আগস্ট থেকে তাঁর এ নিয়োগ কার্যকর হয়েছে।
জানা যায়, অধ্যক্ষ পদ শূন্য হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী কলেজের গভর্নিং বডি জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকে তিনজনের একটি প্যানেল তৈরি করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠায়। পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওই প্যানেল থেকে পারভীন আক্তারকে লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেন।
পারভীন আক্তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২৪তম ব্যাচের শিক্ষার্থী। তিনি লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজ শিক্ষক পরিষদের সহসভাপতির দায়িত্বও পালন করছেন। তিনি সীতাকুণ্ডের ফৌজদারহাটের বাসিন্দা বিশিষ্ট রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা নুর আহমেদের সন্তান।
তাঁর নিয়োগের খবর ছড়িয়ে পড়ার পর কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। তারা নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অভিনন্দন জানিয়ে তাঁর সফলতা কামনা করেছেন।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পারভীন আক্তার বলেন, “নতুন দায়িত্ব আমার কাছে একটি পবিত্র আমানত। কলেজের শিক্ষার মানোন্নয়ন, সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে আন্তরিকভাবে কাজ করে যাব।”
তিনি দায়িত্ব পালনে শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd