1. admin@moheshpurnews24.com : admin :
August 12, 2026, 12:08 pm
শিরোনামঃ
নেত্রকোনার মোহনগঞ্জে ৪ জনের বিভিন্ন মেয়াদে সাজা, মসজিদের সামনে মাদক সেবন আজ পবিত্র আখেরি চাহার সোম্বা। পলাশ বাড়ী উপজেলায় ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেনি ৩ শিক্ষার্থীকে। মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া পূবালী ব্যাংকের নিয়ামতি উপশাখায় ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ ও বাংলা কিউআর কোডের শুভ উদ্বোধন পঞ্চগড়ে লাইসেন্স বিহীন প্যাথলজিতে লিভার পরীক্ষার রিপোর্ট নিয়ে প্রতারনা সিভিল সার্জনের কাছে প্রতারনার অভিযোগ নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও মিষ্টিমুখ স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, আটক ২ ছাতকের ‘ব্রিজ একাডেমি’তে এসএসসি-২০২৬ এ শতভাগ সাফল্য
ব্রেকিং নিউজঃ

পূবালী ব্যাংকের নিয়ামতি উপশাখায় ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ ও বাংলা কিউআর কোডের শুভ উদ্বোধন

  • Update Time : Tuesday, August 11, 2026

সৌরভ হাওলাদার বরিশাল প্রতিনিধি :
আধুনিক ও প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে পূবালী ব্যাংক লিমিটেডের নিয়ামতি উপশাখার উদ্যোগে ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ এবং ‘বাংলা কিউআর কোড’ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০:৫০ মিনিটে বাকেরগঞ্জের নিয়ামতি উপশাখা প্রাঙ্গণে এক আনন্দঘন পরিবেশে কেক কাটা, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও ফিতা কাটার মধ্য দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।
অনুষ্ঠানে নিয়ামতি উপশাখার সিনিয়র অফিসার ও শাখা ব্যবস্থাপক সুমন ভ্রম্ম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক বরিশাল রূপাতলী শাখার ব্যবস্থাপক মামুন আর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র অফিসার মো. আমিনুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ নিয়ামতি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সোহেল ফরাজী এবং নিয়ামতি বন্দর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মামুনুর রশিদ মিরন। পাশাপাশি স্থানীয় ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ নিয়ামতি বন্দরের স্থানীয় ব্যবসায়ীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে মামুন আর রশিদ বলেন, “আধুনিক ও প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে পূবালী ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ক্যাশলেস লেনদেন ব্যবস্থা জোরদারে পূবালী ব্যাংকের ‘বাংলা কিউআর কোড’ অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে। এর মাধ্যমে গ্রাহকরা যেকোনো সময় দ্রুত ও নিরাপত্তার সাথে লেনদেন সম্পন্ন করতে পারবেন।”
অন্যান্য বক্তারা বলেন, ডিজিটাল লেনদেনের এ সুবিধা স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের অর্থ আদান-প্রদানকে আরও সহজ করবে, যা দেশের সামগ্রিক অর্থনীতির অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনা সভা শেষে অতিথিরা ফিতা কেটে ‘বাংলা কিউআর কোড’ সেবা ও ক্যাশলেস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরবর্তীতে ব্যাংকের কর্মকর্তা, অতিথি ও স্থানীয় ব্যবসায়ীদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র‍্যালি নিয়ামতি বন্দরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd