1. admin@moheshpurnews24.com : admin :
October 17, 2026, 11:22 pm
শিরোনামঃ
কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ মহেশপুরে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ করলেন এমপি মতিয়ার রহমান।
ব্রেকিং নিউজঃ

১২ই রবিউল আউয়াল উপলক্ষে হোয়াইক্যংয়ে সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠান

  • Update Time : Wednesday, August 26, 2026

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম, টেকনাফ (কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফ উপজেলার ১নং হোয়াইক্যং মডেল ইউনিয়নের ৩নং ওয়ার্ডে অবস্থিত আল মাদ্রাসাতুল ইসলামিয়া মুহিউচ্ছুন্নাহ মাদ্রাসায় ১২ই রবিউল আউয়াল ও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা ১২ই রবিউল আউয়াল ও ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য তুলে ধরে আলোচনা ও বক্তব্য উপস্থাপন করে। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে গজল, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আবু তৈয়ব সর্দার, মোহাম্মদ রফিক, সমাজসেবক হাফেজ মাওলানা আজিজুল হাসান, হাফেজ সৈয়দ আহমদ, মাদ্রাসার শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী।
এ সময় অতিথিরা মাদ্রাসার শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার উন্নয়ন এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তারা শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আদর্শ চরিত্র, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সাংস্কৃতিক ও শিক্ষামূলক আয়োজন শিক্ষার্থীদের জ্ঞান, প্রতিভা ও আত্মবিশ্বাস বিকাশে সহায়ক ভূমিকা রাখে।
শিক্ষক, অভিভাবক ও অতিথিদের আন্তরিক সহযোগিতা এবং শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর ও শিক্ষামূলক পরিবেশে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd