1. admin@moheshpurnews24.com : admin :
April 19, 2026, 10:18 am
শিরোনামঃ
গাইবান্ধার গৃহবধু ববিতা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ। রাজশাহীর পদ্মা পাড়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, আতঙ্কে স্থানীয়রা কক্সবাজারের জনপ্রিয় নেতা নুরুল আবছার গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়ার আবেদন অসুস্থ কর্মীর পাশে জননেতা মিন্টু ঢালী; রাজনীতির মাঠে মানবিকতায় জয় করছেন কোটচাঁদপুরবাসীর মন সালের এসএসসি পরীক্ষার্থীদের পাশে ফ্রি যাতায়াত সুবিধা২০২৬ ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে গাজীপুরে খাল খনন কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক দেশে অস্তিত্বের এই সন্ধিক্ষণে চাই ঐক্যের রাজনীতি – ইলিয়াস হোসেন মাঝি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে সৌর বিদ্যুৎ তেল সংকটের কারণে স্বস্তির আলো দিলো সৌর বিদ্যুৎ
ব্রেকিং নিউজঃ

বিএনপি ক্ষমতায় আসলে দেশের প্রতিটি নাগরিক সম অধিকার পাবে নায়াব ইউসুফ

  • Update Time : Wednesday, November 12, 2025

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসনে বিএনপি’র ‌মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নায়াব ইউসুফ বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে দেশের প্রতিটি নাগরিক সম-অধিকার পাবে এবং সুখে শান্তিতে স্বাধীনভাবে বাস করতে পারবে। উন্নয়নের জন্যে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। তিনি, সকলকে ধানের শীষ বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

তিনি, (১১ নভেম্বর) মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চর কৃষ্ণনগর দিলীপ সরকারের বাসভবনে শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের লোকজন ও ধর্মপ্রাণ ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে নায়াব ইউসুফ প্রধান অতিথির বক্তব্যে এ-সব কথা বলেন।

যজ্ঞানুষ্ঠানে প্রার্থী নায়াব ইউসুফ বলেন, ফরিদপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের গর্বের ঐতিহ্য।আমরা এখানে হিন্দু-মুসলিম পরস্পর ভাই-ভাই। এই আসনে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত বলে আশাবাদী। তিনি, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের লোকজনসহ সকলের প্রতি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছে, আমি আপনাদের আশীর্বাদ ও সহযোগিতা চাই। নির্বাচিত হলে আপনাদের সুখ-শান্তি নিরাপত্তা ও অগ্রাধিকার নিশ্চিত করবো। যে ভাবে অতীত থেকেই আমার পরিবারের লোকজন হিন্দু সম্প্রদায়ের পাশে ছিলো। বর্তমানেও আমি এবং আমার পরিবার আপনাদের পাশে থেকে সেবা দিয়ে যাবো।

হাট গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সন্তোষ বিশ্বাস এর সভাপতিত্বে, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুল লতিফ মিয়া, সুধাংশু বিশ্বাস।

১ নং ওয়ার্ডের মেম্বার আজিজুর রহমান এর সঞ্চালনায়, এ-সময়, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতয়ালী থানা বিএনপি’র সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুণ, জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক মোঃ ইসলাম মোল্যা (মাষ্টার), কৃষ্ণনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও যুবদলের সভাপতি মোঃ নান্নু মোল্লা, ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মোঃ ঈমান আলী খান, সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতার্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd