1. admin@moheshpurnews24.com : admin :
September 2, 2026, 5:48 am
শিরোনামঃ
অসাধারণ সাফল্য এনেছেন আর, এম, পি, পুলিশ কমিশনার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়া স্মৃতি সংসদের শ্রদ্ধা নিবেদন স্থানীয় নির্বাচনের জন্য এলাকায় কাজ করুন। কর্মীদের উদ্দেশ্যে – রাশেদ খাঁন হাতিয়ায় উপজেলা বিএনপির উদ্যোগে ৪৮ তম প্রতিষ্ঠা বাষিকী পালিত কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান ফেনীর ছাগলনাইয়া সীমান্তে ৩০.৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ হাটহাজারীতে পুলিশের সাঁড়াশি অভিযান: সিএনজি ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পূর্বধলায় উৎসব মুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজন বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন।
ব্রেকিং নিউজঃ

নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজন বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন।

  • Update Time : Tuesday, September 1, 2026

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর
( ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ

“করবো কাজ গড়বো দেশ সবার আগে বাংলাদেশ ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ মঙ্গলবার ১লা সেপ্টেম্বর  ব্রাহ্মনবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা শাখার উদ্যোগে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সকাল ৯ ঘটিকায় হতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড থেকে ব্যানার, ফ্যাস্টুন,হাতে নিয়ে খন্ড খন্ড মিছিল নাসিরনগর উপজেলার অলি-গলি স্লোগানে  স্লোগানে মুখরিত করে স্থানীয় সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন চেয়ারম্যান মার্কেটের এসে জড়ো হয়।বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন থেকে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী  সমর্থকদের ভীর বাড়তে থাকে। পরে খণ্ডিত মিছিল একত্রিত করে সকাল ১১ ঘটিকায় বিএনপির অস্থায়ী কার্যালয় স্থানীয় কলেজ গেইট থেকে জাঁকজমকপূর্ণ বর্ণাঢ্য শোভাযাত্রারটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ মিনার চত্বরে এসে এক গণসমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  
উপজেলা বিএনপির সহ-সভাপতি এম এ খালেদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আযম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি ও ব্রাহ্মণবাড়ীয়া -১ নাসিরনগর সংসদীয় ২৪৩ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা এম এ হান্নান এমপি।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, “নাসিরনগর দীর্ঘদিন ধরে একটি অবহেলিত ও উন্নয়নবঞ্চিত অঞ্চল। এই অবহেলিত জনপদের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং সার্বিক অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করাই আমাদের মূল লক্ষ্য।” এ সময় তিনি নাসিরনগরকে একটি আধুনিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ ইব্রাহিম ভূইঁয়া রেনু,,উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান  ওমরাও খান, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জামাল মিয়া ,উপজেলা বিএনপির  সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী।
সভায়  উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন মজনু,সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ফয়েজ উদ্দিন ভূইঁয়া,ধরমন্ডল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম,উপজেলা বিএনপির নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন,  ,ইঞ্জিনিয়ার সৈয়দ সোহেল আবদাল,   উপজেলা যুবদলের সভাপতি জামাল আহমেদ,সাধারণ সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী,জাসাসের সদস্য সচিব এডভোকেট ছাদেকুর রহমান,আব্বাস মিয়া,উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক তাজমহল মেম্বার,লুৎফুর নাহার পাপড়ি,উপজেলা  শ্রমিকদল নেতা  এমরান মিয়া,উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী,যুগ্ম আহবায়ক শরীফুল ইসলাম ভূইঁয়া,একেএম তাকিউল ইসলাম,চাতলপাড় ডিগ্রী কলেজ শাখার সভাপতি কাকলী আক্তার,নাসিরনগর সরকারি কলেজ শাখার সাবেক সদস্য সচিব খাইরুল বাশার রনিসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd