1. admin@moheshpurnews24.com : admin :
September 2, 2026, 5:41 am
শিরোনামঃ
অসাধারণ সাফল্য এনেছেন আর, এম, পি, পুলিশ কমিশনার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়া স্মৃতি সংসদের শ্রদ্ধা নিবেদন স্থানীয় নির্বাচনের জন্য এলাকায় কাজ করুন। কর্মীদের উদ্দেশ্যে – রাশেদ খাঁন হাতিয়ায় উপজেলা বিএনপির উদ্যোগে ৪৮ তম প্রতিষ্ঠা বাষিকী পালিত কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান ফেনীর ছাগলনাইয়া সীমান্তে ৩০.৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ হাটহাজারীতে পুলিশের সাঁড়াশি অভিযান: সিএনজি ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পূর্বধলায় উৎসব মুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজন বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন।
ব্রেকিং নিউজঃ

স্থানীয় নির্বাচনের জন্য এলাকায় কাজ করুন। কর্মীদের উদ্দেশ্যে – রাশেদ খাঁন

  • Update Time : Wednesday, September 2, 2026

মোঃ মনিরুজ্জামান সিনিয়র রিপোর্টার ঝিনাইদাহ।

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন আসন্ন স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীদেরকে নির্বাচিত না করতে পারলে এলাকার উন্নয়ন ব্যাহত হতে পারে। তাই আপনারা সকলেই দলীয় প্রার্থীদেরকে নির্বাচিত করার জন্য এখন থেকেই ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে ভোট চাইতে পারেন। খুব অল্প সময়ের মধ্যেই স্থানীয় নির্বাচনের তফসীল ঘোষনা হতে পারে। মহেশপুরের ১২টি ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থীকেই বিজয়ী করতে হবে। আপনারা মনে রাখবেন ক্ষমতায় বিএনপি, অন্যদলের চেয়ারম্যান বিজয়ী হলে সে এলাকার উন্নয়ন কেমন হবে তা আপনারা জানেন। তাই দলীয় প্রার্থীদেরকেই বিজয়ী করবেন।
মঙ্গলবার বিকালে ঝিনাইদহের মহেশপুর বাসষ্ট্যান্ডে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দান কালে তিনি এ কথা বলেন।
মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনির সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপ্পু, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ড. নান্নু মিয়া, মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এ্যাডঃ আমিরুল ইসলাম খান চুন্নু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,সংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহেশপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লা আল ফারুক বাবু, মহেশপুর উপজেলা ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান রতন, সাধারণ সম্পাদক আব্দুল মালেক প্রমুখ।
পরে বাসষ্ট্যান্ড থেকে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি বনাঢ্য র‌্যালী বের করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd