1. admin@moheshpurnews24.com : admin :
September 9, 2026, 9:23 am
শিরোনামঃ
নেত্রকোনায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুন আট মাসেও এক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি হিন্দুধর্ম শিক্ষা বই হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সুনামগঞ্জে ব্যাটারী চালিত অটো রিকশায় নতুন নম্বর প্লেট প্রদানের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন মালিক শ্রমিক সমবায় পরিষদ ২২ লাখের হিসাব, রেজিস্টার নিখোঁজ, তবুও ডিউটিতে অভিযুক্ত! কিশোরগঞ্জ সদর হাসপাতালে জবাবদিহির মৃত্যু কোথায়? ১৬ লাখের অভিযোগ তদন্তে বেড়ে ২২ লাখের দাবি, তিন সদস্যের কমিটি হলেও দায়িত্বে অভিযুক্ত নার্স; নথি গায়েবের অভিযোগে তোলপাড় রাজশাহীর বাঘায় সড়ক যেন মরন ফাঁদ নেত্রকোনায় মেডিকেল ছুটি নিয়ে বিদেশে প্রধান শিক্ষক, জানেন না কর্তৃপক্ষ চেইন সিস্টেম’, র‍্যাগিং ও মানসিক চাপ: রুয়েট ছাড়ার সিদ্ধান্ত মাইশার ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক কাঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ব্রেকিং নিউজঃ

সুনামগঞ্জে ব্যাটারী চালিত অটো রিকশায় নতুন নম্বর প্লেট প্রদানের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন মালিক শ্রমিক সমবায় পরিষদ

  • Update Time : Tuesday, September 8, 2026

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে ব্যাটারী চালিত অটো রিকশায় নতুন নম্বর প্লেট দেয়ার দাবীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছেন ব্যাটারী চালিত অটো রিকশা মালিক শ্রমিক সমবায় পরিষদের নেতৃবৃন্দরা।

বুধবার দুপুরে সুনামগঞ্জ ব্যাটারী চালিত অটো রিকশা মালিক শ্রমিক সমবায় পরিষদের আয়োজনে শহরের ট্রাফিক পয়েন্টে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সনামগঞ্জ জেলা ব্যাটারী চালিত অটো রিকশা মালিক শ্রমিক সমবায় পরিষদের সভাপতি সামছুদ্দিন আহমেদর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক পাভেল হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্যে রাখেন,আফজাল মিয়া,গণি মিয়া প্রমুখ।

নেতৃবৃন্দরা বলেন,বর্তমান পরিস্থিতিতে সাময়িকভাবে ব্যাটারী চালিত অটো রিকশার বিরুদ্ধে পৌর প্রশাসনের অভিযান বন্ধ করা , নতুন লাইসেন্স প্রদান,পৌর এলাকার বাহিরে বিতরণকৃত লাইসেন্স যাচাই পূর্বক জব্দ/বাতিল এবং একক মালিকানায় একাধিক লাইসেন্সের অনিয়ম তদন্ত করে প্রকৃত শ্রমিকদের জন্য অটোরিকশা চালানোর দাবি জানান। তারা আরো বলেন,এই পৌর শহরে ব্যাটারী চালিত অটোরিকশার মালিক ও শ্রমিকগণ দীর্ঘদিন ধরে এই পেশায় শ্রম ঘাম দিয়ে যা উর্পাজন করেন তা দিয়ে পরিবার পরিজন নিয়ে জীবন জীবিক নির্বাহ করে আসছিলেন। বর্তমানে পৌর প্রশাসন কর্তৃক অটোরিকশার বিরুদ্ধে অভিযান, লাইসেন্স সংক্রান্ত জটিলতা এবং লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বৈষম্য দূর করে এই সকল গরীব শ্রমজীবি মানুষদের বিকল্প কোন কর্ম সংস্থান সৃষ্টির আগে তাদের অটোরিকশা চালানোর জন্য সরকার ও প্রশাসনের নিকট দাবি জানান। অন্যতায় আগামী লাগাতার কঠোর কর্মসূচীর হুশিয়ারী ও উচ্চারন করেন শ্রমিক নেতারা। পরে পৌর প্রশাসনের নিকট স্মারকলিপি নিয়ে গেলে পৌর প্রশাসক তাদের স্মারকলিপি গ্রহন করেননি বলে দাবী নেতাদের। ##

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
০৮.০৯.২০২৬

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd