1. admin@moheshpurnews24.com : admin :
September 9, 2026, 9:23 am
শিরোনামঃ
নেত্রকোনায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুন আট মাসেও এক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি হিন্দুধর্ম শিক্ষা বই হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সুনামগঞ্জে ব্যাটারী চালিত অটো রিকশায় নতুন নম্বর প্লেট প্রদানের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন মালিক শ্রমিক সমবায় পরিষদ ২২ লাখের হিসাব, রেজিস্টার নিখোঁজ, তবুও ডিউটিতে অভিযুক্ত! কিশোরগঞ্জ সদর হাসপাতালে জবাবদিহির মৃত্যু কোথায়? ১৬ লাখের অভিযোগ তদন্তে বেড়ে ২২ লাখের দাবি, তিন সদস্যের কমিটি হলেও দায়িত্বে অভিযুক্ত নার্স; নথি গায়েবের অভিযোগে তোলপাড় রাজশাহীর বাঘায় সড়ক যেন মরন ফাঁদ নেত্রকোনায় মেডিকেল ছুটি নিয়ে বিদেশে প্রধান শিক্ষক, জানেন না কর্তৃপক্ষ চেইন সিস্টেম’, র‍্যাগিং ও মানসিক চাপ: রুয়েট ছাড়ার সিদ্ধান্ত মাইশার ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক কাঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ব্রেকিং নিউজঃ

নেত্রকোনায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুন

  • Update Time : Wednesday, September 9, 2026

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা :
নেত্রকোনার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর ৬ টার দিকে মদন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আশকিপাড়া এলাকায় নিজ বাড়ির রান্নাঘরে এ ঘটনা ঘটে। নিহত এলাহী পেশায় দিনমজুর ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সকালে পারিবারিক বিষয় নিয়ে বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইয়াসিন দা দিয়ে বাবাকে কুপিয়ে আহত করেন। পরে ঘটনাস্থলেই এলাহীর মৃত্যু হয় বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে মদন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইয়াসিনকে আটক করে। পরে এলাহীর লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির প্রক্রিয়া শুরু করে পুলিশ।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দীন করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুনের ঘটনায় ইয়াসিনকে আটক করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হবে।

০৯/০৯/২০২৬

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd