1. admin@moheshpurnews24.com : admin :
September 20, 2026, 9:28 am
শিরোনামঃ
ষড়যন্ত্রমূলক সংবাদে’ উত্তাল নিয়ামতপুর, ফারুক মাস্টারের পক্ষে মানববন্ধন প্রকাশিত সংবাদ পুনঃযাচাই ও প্রত্যাহারের দাবি, অভিযোগের নিরপেক্ষ তদন্ত চাইলেন এলাকাবাসী নেত্রকোনায় জমি দখলের পাঁয়তারার প্রতিবাদে মানববন্ধন আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের সোনালি দিনের সিনেমার গানগুলো অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশ্বতান টীম। বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হলেন সাংবাদিক জসিম উদ্দিন টিপু গোবিন্দগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশের এসআই টিটোন নিহত নাসিরনগরে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের কেন্দ্রীয় কর্মসূচি উদযাপন বাকেরগঞ্জে সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্থী রাজীব হোসেনের মতবিনিময় কুতখাইলে ফুটবলের উন্মাদনা, মাঠে জমজমাট লড়াই কুতখাইল একাদশ বনাম চিকনীচর একাদশের মিনি ফুটবল ম্যাচে দর্শকদের উপচেপড়া ভিড় ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে একে নভেম্বর নাসিরনগরে বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার কমিটি গঠনঃ ওমর ফারুক সভাপতি ও ছায়মা আক্তার সম্পাদক
ব্রেকিং নিউজঃ

রাজশাহী আইএইচটি ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন উদ্বোধন

  • Update Time : Saturday, September 19, 2026

আবু কাওসার মাখন
রাজশাহী ব্যুরো

রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদযাপনের রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন ও মোড়ক উন্মোচন করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) আইএইচটি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক মির্জা ওয়াসি পারভেজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলা পরিষদ প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগর সভাপতি মামুনুর রশীদ , বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের নায়েবে আমীর প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর,আরডিএ চেয়ারম্যান মো:আবুল কালাম আজাদ সুইট

জানা গেছে, ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি ২০২৬ সালে প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করেছে। দীর্ঘ পাঁচ দশকে প্রতিষ্ঠানটি স্বাস্থ্য প্রযুক্তি শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা এবং সংশ্লিষ্টদের অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন ও মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তী উদযাপনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়েছে। এ আয়োজনকে ঘিরে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
আয়োজকরা জানান, সুবর্ণজয়ন্তীর মূল আয়োজনে প্রতিষ্ঠানটির ৫০ বছরের শিক্ষা, ঐতিহ্য ও সাফল্যের পথচলা তুলে ধরা হবে। পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে মিলনমেলার আয়োজনের মাধ্যমে দিনটি স্মরণীয় করে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

মিলনমেলার আয়োজন করেন উদযাপন কমিটির সদস্য সচিব মো: মামুনুর রশীদ, জহিরুল ইসলাম, সেলিম রেজা,সৌরভ হোসেন,সাদ্দাম হোসেন, মিনহাজুল ইসলাম,খোরসেদ আলম যুগ্ন সদস্য সচিব প্রমুখ

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd