নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
পরিকল্পিত সন্ত্রাস ও অস্থিতিশীলতার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর যুবদল।
(২২ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়।
ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাববিজ এর সভাপতিত্বে,
সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশের অভ্যন্তরে অরাজকতা সৃষ্টির চেষ্টা হলে তা প্রতিহত করা হবে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিহত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ-সময় জেলা যুবদলের সভাপতি মোঃ রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান
বিশ্বাস তরুণ, সিনিয়র সহসভাপতি এম এম ইউসুফ, মোঃ জাফরসহ জেলা ও মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর বিকেল ৪ টায় একই স্থান থেকে একই দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের কর্মসূচি রয়েছে বলে জানা গেছে।