1. admin@moheshpurnews24.com : admin :
September 23, 2026, 10:59 pm
শিরোনামঃ
বাকেরগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও মিছিল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ ফরিদপুরে ‌ মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ চেষ্টার দায়ে ‌এক ব্যক্তিকে দশ বছরের কারাদণ্ড গায়েবী ঝড়ে ভেঙ্গে পড়া গাছ নিয়ে প্রাণীসম্পদের আষাঢ়ে গল্প, টেন্ডারের আগেই ডালপালা উধাও। বিএমএসএসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে এনসিপির মতবিনিময় সভা রাজশাহী মেডিক্যালে দালাল ধরতে এসআরবি -৫ এর অভিযান ​ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান অনুষ্ঠিত হয়েছে মহেশপুর উপজেলা ও পৌর বিএনপির কর্মী সমাবেশ।
ব্রেকিং নিউজঃ

বাকেরগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও মিছিল

  • Update Time : Wednesday, September 23, 2026

সৌরভ হাওলাদার বরিশাল প্রতিনিধি:
দেশব্যাপী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রেক্ষাপটে দলটির সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বরিশালের বাকেরগঞ্জে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বাকেরগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দারের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন।
সমাবেশে বক্তব্য রাখেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, সদস্য মিজানুর রহমান চুন্নু চেয়ারম্যান, সাবেক সাধারণ সম্পাদক শিকদার খলিলুর রহমান, অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আনিসুর রহমান আলিম জোমাদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাহ আলম, উপজেলা বিএনপির সদস্য রুহুল আমিন জোমাদ্দার ও স্বপন শিকদার।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুর রহমান রুবেল, পৌর যুবদলের সদস্য সচিব তোফাজ্জেল হোসেন মনির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদ খান সুমন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নেয়ামুল হক নাহিদ, সদস্য সচিব রাকিব তালুকদার, পৌর ছাত্রদলের আহ্বায়ক রুহুল আমিন জোমাদ্দার, সদস্য সচিব কবির হাওলাদার, সরকারি বাকেরগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি জসিম হাওলাদার, সাধারণ সম্পাদক আরিয়ান আহমেদ রনি, আল রিয়াদ খান রিমু, পৌর শ্রমিক দলের সভাপতি আবদুল খালেক হাওলাদার, সাধারণ সম্পাদক কামরুল হাওলাদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভাপতির বক্তব্যে নাসির জোমাদ্দার বলেন, ‘শান্তিপূর্ণ বাংলাদেশকে পতিত আওয়ামী লীগ অশান্ত করতে চায়। তারা বিভিন্ন জায়গায় আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস ও বোমাবাজি করছে।’ এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘শান্তির বরপুত্র সংসদ সদস্য আবুল হোসেন খানের বাকেরগঞ্জে কাউকে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। জনগণের জানমাল ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিএনপি নেতাকর্মীরা সবসময় জনগণের পাশে থাকবে।’
সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক কর্মসূচির নামে কোনো ধরনের সহিংসতা, নাশকতা বা জনদুর্ভোগ সৃষ্টি করা উচিত নয়। তারা নেতাকর্মীদের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতি দায়িত্বশীল থেকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানান।
সমাবেশ শেষে বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি বাকেরগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd