1. admin@moheshpurnews24.com : admin :
September 24, 2026, 10:20 pm
শিরোনামঃ
সুনামগঞ্জের গৌরারংয়ে অটোরিকশার ধাক্কায় এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিএনপির বিক্ষোভ মিছিল তাহিরপুরে ইরা-হইফা ২০২৬-এর লার্নিং শেয়ারিং সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ফরিদপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২০ বছরেও বদলায়নি সড়কের চিত্র! কাদা-গর্তে বন্দি ১০ হাজার মানুষের জীবন সংস্কারের অভাবে পশ্চিম সহশ্রাম-কইতরীপাড়া সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক, কৃষিপণ্য পরিবহন থেকে শিক্ষার্থী-রোগীর যাতায়াতে চরম ভোগান্তি ‎পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে নাসিরনগরে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত নেত্রকোনায় ভূমি কর্মকর্তার কারসাজিতে প্রাপ্যের ১২ গুণ জমি নামজারি শাহ্ নেয়ামতুল্লাহ্ কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত আমতলীতে বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে যুবদল আহবায়কের সংবাদ সম্মেলন!
ব্রেকিং নিউজঃ

‎পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে নাসিরনগরে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : Thursday, September 24, 2026

‎
।

‎খ ম জায়েদ হোসেন, নাসিরনগর
(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
‎
‎নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ, যুবলীগ
ছাত্রলীগ দেশে নৈরাজ্য ও জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ তুলে নাসিরনগর উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নাসিরনগর উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের  উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টার প্রতিবাদে গণবিক্ষোভ, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মিছিলে অংশগ্রহণকারীরা দেশের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপদ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
আজ বৃহস্পতিবার  (২৪সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরে স্থানীয় কলেজ সংলগ্ন চেয়ারম্যান মার্কেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় কলেজ মোড় শহীদ ইমরান চত্বরে, বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নাসিরনগর উপজেলা বিএনপি সহ-সভাপতি এম এ খালেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর সংসদীয় ২৪৩ আসনের মাননীয় সংসদ, সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য জননেতা এম এ হান্নান এমপি মহোদয়, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আযম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আজিজুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট আরাফাত উল্লাহ, চাতলপাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, উপজেলা বিএনপি নেতা আজদু মেম্বার, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, উপজেলা যুবদলের 
 সভাপতি মোঃ জামাল আহমেদ ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ চৌধুরী, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ ইমরান মিয়া প্রমুখ।
‎‎মিছিল পরবর্তি সমাবেশে প্রধান অতিথি এম এ হান্নান এমপি বলেন, “তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনার প্রতি আস্থা রেখে আমরা রাজপথে ঐক্যবদ্ধ রয়েছি। জনগণের অধিকার, নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে  বিএনপি যুবদল,ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের  নেতাকর্মীরা সবসময় জনগণের পাশে থাকবে।”
‎তিনি আরো বলেন, “নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা যদি মানুষের জানমাল নিয়ে খেলতে চায়, গুপ্ত হামলা কিংবা নৈরাজ্য সৃষ্টি করে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করে, তাহলে তাদের সেই অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।”
‎উপজেলা বিএনপি ‎সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন  বলেন, “তারেক রহমানের নেতৃত্বে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও মানুষের অধিকার ভিত্তিক বাংলাদেশ গড়ার যে প্রত্যয়—সেই লক্ষ্যেই আমরা মাঠে আছি।
আয়োজিত সমাবেশে নেতারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া -১ নাসিরনগর ২৪৩ সংসদীয়  আসনের এমপি এম এ হান্নান মহোদয় এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন 
ভাইয়ের দিকনির্দেশনায় নাসিরনগর উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও প্রস্তুত রয়েছে।”
‎উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আযম চৌধুরী বলেন, “আমরা কোনো ধরনের নৈরাজ্য চাই না, সংঘাত চাই না। আমরা চাই মানুষ নিরাপদে চলাফেরা করুক, ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক জীবনযাত্রা নির্বিঘ্ন থাকুক। তবে কেউ যদি জনগণের শান্তি বিনষ্ট করার চেষ্টা করে, তাহলে আমরা রাজপথে থেকে তার বিরুদ্ধে সোচ্চার থাকব।”
‎এ সময় সমাবেশে দায়িত্বশীল নেতারা – সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, “নাসিরনগর উপজেলায় কোনো অপশক্তিকে সাধারণ মানুষের জানমাল নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। জনগণের পাশে থেকে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় যুবদলের নেতাকর্মীরা সবসময় প্রস্তুত থাকবে।”
‎মিছিলে অংশগ্রহণকারীরা দেশের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপদ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
‎বিক্ষোভ মিছিলে বিএনপি, ছাত্রদল,  
যুবদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd