1. admin@moheshpurnews24.com : admin :
September 26, 2026, 2:52 am
শিরোনামঃ
নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে প্রকৌশলী মেহেদী হাসান সোহেল সদস্য মনোনীত ফেনীতে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ১৩ অনলাইন ভূমি অভিযোগ নিষ্পত্তির সংখ্যায় শীর্ষে চট্টগ্রাম বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ যুবক আটক আতাহার কেন্দ্রীয় জামে মসজিদে মাদকবিরোধী লিফলেট বিতরণ সুনামগঞ্জের পুলিশ সুপারের সাথে মতবিনিময় করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দরা। ডেঙ্গু রোগী ২৪ ঘণ্টায় ৩৩ শনাক্ত,হাসপাতালে ভর্তি ৮০ ফরিদপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৮ জন গ্রেপ্তার বজ্রপাতের ঝুঁকি কমাতে চরাঞ্চলে ফরিদপুরে তালগাছ রোপন ও বৃক্ষের চারা বিতরণ
ব্রেকিং নিউজঃ

ফরিদপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৮ জন গ্রেপ্তার

  • Update Time : Friday, September 25, 2026

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে একটি ডাকাত চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

(২৪ সেপ্টেম্বর) বুধবার রাতে ভাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া-হাসামদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছে। (২৫ সেপ্টেম্বর) শুক্রবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, ভাঙ্গা থানার এসআই মোঃ মামুন হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে আব্দুল মজিদ তালুকদারের বাড়ির উত্তর পাশের বাগানে ডাকাতির উদ্দেশ্যে সংঘবদ্ধ হয়ে প্রস্তুতি নেওয়ার সময় আটজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-দেলোয়ার মাতুব্বর ওরফে দেলু (৪০) মোঃ মান্নান ওরফে মান্দার খা (৫০) মোঃ মিরাজুল শেখ ওরফে (মিরাজ)(৩৮),মোঃ সোহাগ কাজী (২৭), মোঃ রকিব খাঁ ওরফে (রাজু)(৩৪), আলমগীর মোল্লা (৩৫) ও হৃদয় খান (২৫)তাদের বাড়ি ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ ও পিরোজপুরের বিভিন্ন এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও অপরাধের মামলা রয়েছে। এর মধ্যে সুজন মাতুব্বরের বিরুদ্ধে ৭টি, দেলোয়ার খন্দকার ওরফে দেলুর বিরুদ্ধে ৮টি, মোঃ মান্নান ওরফে মান্দার খার বিরুদ্ধে ১৪টি, মোঃ সোহাগ কাজীর বিরুদ্ধে ১টি, মোঃ রকীব খান ওরফে রাজুর বিরুদ্ধে ২টি এবং মোঃ মিরাজুল শেখ ওরফে মিরাজের বিরুদ্ধে ১টি ডাকাতির মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা সংঘবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়ার কথা স্বীকার করেছে।

​

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd