নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদপুর সদর উপজেলার ৮নং কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের এলাকাবাসীর কাছে আন্তরিক দোয়া ও সমর্থন চেয়েছেন
জিয়া সাংস্কৃতিক সংঘ (জিসাস) ফরিদপুর জেলা শাখার আহবায়ক এবং কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির
সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইসলাম মোল্লা (মাষ্টার)।
তিনি ও তার সহধর্মিণী বিএনপির দীর্ঘ রাজনৈতিক জীবনে কৃষ্ণনগর ইউনিয়ন বাসীর সুখে-দুঃখে সর্বদা সাধারণ মানুষের পাশে থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছেন।
এই অন্যতম জননেতা অবহেলিত কৃষ্ণনগর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও স্মার্ট ইউনিয়নে রূপান্তর করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমি নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদকে সম্পূর্ণ দুর্নীতি, স্বজনপ্রীতি ও হয়রানিমুক্ত একটি জনবান্ধব সেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলব, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের অনুন্নত রাস্তাঘাট, কালভার্ট ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন করব, যুবসমাজকে মাদক ও অপরাধের গ্রাস থেকে রক্ষা করতে খেলাধুলার প্রসার ঘটাব এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করব।
এছাড়াও বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ভিজিডি ও ভিজিএফসহ সরকারের সকল ধরনের সুযোগ-সুবিধা ও সহায়তা কোনো ধরনের মধ্যস্বত্বভোগী বা হয়রানি ছাড়াই প্রকৃত দরিদ্র ও প্রাপ্য মানুষের হাতে পৌঁছে দেব, পাশাপাশি গ্রামীণ পর্যায়ের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর মানোন্নয়ন এবং এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার পরিবেশ উন্নত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে।
ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার এই মহৎ যাত্রায় দলমত নির্বিশেষে সকলের বুকভরা ভালোবাসা, মূল্যবান সমর্থন ও দোয়া কামনা করেছেন তিনি।