1. admin@moheshpurnews24.com : admin :
September 29, 2026, 11:19 pm
শিরোনামঃ
ইমাম হয়রানি বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন, জেলা প্রশাসককে স্মারকলিপি কাঁঠালিয়ার কৃতি সন্তান মোঃ শামসুল হক সুমন ঢাকা মহানগর দক্ষিণ কোতোয়ালি থানা তাঁতি দলের সভাপতি নির্বাচিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় উদযাপিত হলো দৈনিক গ্রাম বাংলার আলো পত্রিকার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী হরিণাকুণ্ডুতে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত দুর্গাপূজাকে সামনে রেখে কাঠালিয়ায় প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা সাজেকে দফায় দফায় গোলাগুলি, গুলিবিদ্ধ ৯ বছরের শিশু সঞ্জিতা; চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ১৩ জেলেসহ ফিশিং বোট উদ্ধার
ব্রেকিং নিউজঃ

হরিণাকুণ্ডুতে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : Tuesday, September 29, 2026

মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টোর (ঝিনাইদহ):
​”গ্রাহক আস্থায় ফিরবে দিন, দেশ গড়ায় অংশ নিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে গ্রাহক সচেতনতামূলক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ইসলামী ব্যাংক হরিণাকুণ্ডু উপজেলা শাখায় সরাসরি গ্রাহকদের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মূলত গ্রাহকদের নানা ধরনের সুযোগ-সুবিধা ও ব্যাংকিং সেবার বিষয়ে তাদের মতামত এবং সমস্যাগুলো শুনতেই এই বিশেষ সভার আয়োজন করে ব্যাংক কর্তৃপক্ষ।

​হরিণাকুণ্ডু এজেন্ট আউটলেট শাখার ইনচার্জ তরিকুল ইসলামের পরিচালনায় এবং আবু সাইদের পবিত্র কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক ডাকবাংলা শাখার প্রধান ইমরুল হক।
​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ব্যাংক ডাকবাংলা শাখার বিনিয়োগ ইনচার্জ শাহীন আশরাফ, এজেন্ট ব্যাংক ইনচার্জ (ডাকবাংলা শাখা) মোঃ জাহিদুল ইসলাম, হরিণাকুণ্ডু সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মোক্তার আলী এবং হরিণাকুণ্ডু প্রিয়নাথ স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলাম।
এ সময় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যাংকের গ্রাহকবৃন্দ, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা, শিক্ষক ও বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
​অনুষ্ঠানে বক্তারা ইসলামী ব্যাংকের বিভিন্ন শরীয়াহ ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা ও গ্রাহকবান্ধব সুযোগ-সুবিধার দিক তুলে ধরেন। পাশাপাশি, দীর্ঘদিনের হরিণাকুণ্ডু উপজেলাবাসীর দাবি অনুযায়ী এই শাখাকে একটি পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে উন্নীত করার লক্ষ্যে আগামী দিনে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও আশ্বস্ত করেন শীর্ষ ব্যাংক কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd