1. admin@moheshpurnews24.com : admin :
April 19, 2026, 10:18 am
শিরোনামঃ
গাইবান্ধার গৃহবধু ববিতা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ। রাজশাহীর পদ্মা পাড়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, আতঙ্কে স্থানীয়রা কক্সবাজারের জনপ্রিয় নেতা নুরুল আবছার গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়ার আবেদন অসুস্থ কর্মীর পাশে জননেতা মিন্টু ঢালী; রাজনীতির মাঠে মানবিকতায় জয় করছেন কোটচাঁদপুরবাসীর মন সালের এসএসসি পরীক্ষার্থীদের পাশে ফ্রি যাতায়াত সুবিধা২০২৬ ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে গাজীপুরে খাল খনন কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক দেশে অস্তিত্বের এই সন্ধিক্ষণে চাই ঐক্যের রাজনীতি – ইলিয়াস হোসেন মাঝি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে সৌর বিদ্যুৎ তেল সংকটের কারণে স্বস্তির আলো দিলো সৌর বিদ্যুৎ
ব্রেকিং নিউজঃ

এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন”প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

  • Update Time : Monday, November 17, 2025

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

ঢাকা, ১৭ নভেম্বর ২০২৫ – আগামী নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে জেলা প্রশাসকদের উদ্দেশে সততা, নিরপেক্ষতা এবং দায়িত্বপরায়ণতার সঙ্গে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি আজ (সোমবার) প্রধান উপদেষ্টার কার্যালয়ে সদ্য পদায়নকৃত ৫০ জেলা প্রশাসকসহ দেশের ৬৪ জেলার প্রশাসকদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে বলেন, এবারের নির্বাচন “গতানুগতিক কোনো নির্বাচন নয়; এটি দেশ রক্ষার নির্বাচন।”
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, “আগামী নির্বাচন শুধু পাঁচ বছরের সরকার গঠনের নির্বাচন নয়, বরং গণভোট যুক্ত হওয়ায় এটি আরও তাৎপর্যপূর্ণ। এটি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি নির্বাচন। জাতি বহু প্রহসনের নির্বাচন দেখেছে, সেই স্মৃতি ছাপিয়ে যেতে আমাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।”

তিনি আরও বলেন, “এটা গণঅভ্যুত্থান-পরবর্তী নির্বাচন; এই নির্বাচনের মাধ্যমে গণঅভ্যুত্থানকে পূর্ণতা দেওয়া হবে। এই নির্বাচন দ্বারা জাতির জন্য শতাব্দীর গতিপথ নির্ধারিত হবে।”প্রধান উপদেষ্টা জেলা প্রশাসকদের ভূমিকার গুরুত্বের উপর জোর দিয়ে বলেন, “কোনোভাবেই ব্যর্থ হওয়ার সুযোগ নেই। এই নির্বাচনের মাধ্যমে জাতি নবজন্ম লাভ করবে এবং জেলা প্রশাসকরা থাকবেন ধাত্রীর ভূমিকায়।”

তিনি জেলা প্রশাসকদের উদ্দেশ্যে আরও বলেন, “আপনাদের যা যা জানা প্রয়োজন সব জানতে হবে। নির্বাচনকে একদিকে উৎসবমুখর এবং অন্যদিকে শান্তিপূর্ণ করতে হবে।”প্রধান উপদেষ্টা মনে করিয়ে দেন, বিপুল সংখ্যক তরুণ এবং নারী ভোটার রয়েছেন, যারা ভোট দেওয়ার উপযুক্ত হলেও গত ১৫ বছর ধরে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। এ কারণে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে জেলা প্রশাসকদের বিশেষ মনোযোগ দিতে হবে।

তিনি বলেন, “আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ইতোমধ্যে আগামী নির্বাচনের প্রতি গভীর উৎসাহ দেখাচ্ছেন। তারা দেখতে চাইছেন, নির্বাচন কতটা স্বচ্ছ ও নিরপেক্ষ হচ্ছে।”প্রফেসর মুহাম্মদ ইউনূস আরও বলেন, “এই নির্বাচনকে সফল করা গণঅভ্যুত্থানের প্রতি আমাদের প্রতিশ্রুতি। এটি একটি বিরাট অভিযান, এবং এ অভিযানে আমাদের জিততেই হবে। স্বাধীন জাতি হিসেবে টিকে থাকতে হলে এই লড়াইয়ে জিততেই হবে।”সভায় মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশীদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল।

মাঠ প্রশাসনের প্রতিনিধিরা যেমন ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, এবং বগুড়ার জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd