1. admin@moheshpurnews24.com : admin :
October 14, 2026, 11:32 pm
শিরোনামঃ
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের আলমপুর সরকারী পাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হলো দাওয়াতী উৎসব কাবাডি খেলা জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত পঞ্চগড়ে সদরে একই পরিবারের একাধিক ব্যক্তির নামে সার ডিলার নিয়োগের আদেশ বাতিল করে : ছোলায়মান আলীকে সার ডিলার নিয়োগের দাবী এলাকাবাসীর বাকেরগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় গ্রাম পুলিশদের ইউএনও’র বিশেষ নির্দেশনা ডিএনসির অভিযানে ইয়াবাসহ স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত আমতলীতে আহত বিড়ালের চিকিৎসা নিশ্চিত করলেন রিয়াজুল ও রাকিবুল মহেশপুরে এসএসসি ও দাখিলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দিল উপজেলা প্রশাসন। উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ার উদ্ধার,ইয়াবা পাচারে অভিনব কৌশল
ব্রেকিং নিউজঃ

আমতলীতে আহত বিড়ালের চিকিৎসা নিশ্চিত করলেন রিয়াজুল ও রাকিবুল

  • Update Time : Wednesday, October 14, 2026

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি :

বরগুনার আমতলী উপজেলায় দুর্বৃত্তদের আঘাতে পা ভেঙে যাওয়া একটি বিড়ালের চিকিৎসা নিশ্চিত করতে মানবিক উদ্যোগ নিয়েছেন অরণ্যমৈত্রী সংগঠনের সদস্য মো. রিয়াজুল ইসলাম ও মো. রাকিবুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় বিড়ালটির চিকিৎসার ব্যবস্থা করা হয়।

বুধবার (১৪ অক্টোবর) জানা যায়, উপজেলার চাওড়া ইউনিয়নের বাসিন্দা মো. রাকিবুল ইসলামের বাড়ির একটি বিড়ালের পা কয়েকজন দুর্বৃত্ত ভেঙে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি জানতে পেরে অরণ্যমৈত্রী সংগঠনের সদস্য মো. রিয়াজুল ইসলাম দ্রুত রাকিবুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন এবং বিড়ালটিকে নিয়ে আমতলী আসতে বলেন।

পরে মো. রিয়াজুল ইসলাম ও মো. রাকিবুল ইসলাম বিড়ালটিকে নিয়ে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমানের সঙ্গে দেখা করেন। তাঁর সহযোগিতায় বিড়ালটির চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অরণ্যমৈত্রী সংগঠনের সদস্যরা। তাঁরা বলেন, প্রাণীর প্রতি নিষ্ঠুরতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নির্বাক প্রাণীরাও ব্যথা অনুভব করে। তাই তাদের প্রতি সহানুভূতিশীল আচরণ করা প্রত্যেক মানুষের নৈতিক দায়িত্ব।

সংগঠনের সদস্যরা আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের নিষ্ঠুরতা বন্ধে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। প্রাণীর প্রতি সহিংসতার ঘটনায় সবাইকে প্রতিবাদী হতে হবে এবং প্রাণীর সুরক্ষায় সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

মানুষের পাশাপাশি প্রাণীর প্রতিও মমত্ববোধ ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা জরুরি। আহত বিড়ালটির চিকিৎসায় অরণ্যমৈত্রী সংগঠনের সদস্যদের এই উদ্যোগ মানবিকতার একটি দৃষ্টান্ত।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd