1. admin@moheshpurnews24.com : admin :
October 14, 2026, 11:32 pm
শিরোনামঃ
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের আলমপুর সরকারী পাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হলো দাওয়াতী উৎসব কাবাডি খেলা জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত পঞ্চগড়ে সদরে একই পরিবারের একাধিক ব্যক্তির নামে সার ডিলার নিয়োগের আদেশ বাতিল করে : ছোলায়মান আলীকে সার ডিলার নিয়োগের দাবী এলাকাবাসীর বাকেরগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় গ্রাম পুলিশদের ইউএনও’র বিশেষ নির্দেশনা ডিএনসির অভিযানে ইয়াবাসহ স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত আমতলীতে আহত বিড়ালের চিকিৎসা নিশ্চিত করলেন রিয়াজুল ও রাকিবুল মহেশপুরে এসএসসি ও দাখিলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দিল উপজেলা প্রশাসন। উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ার উদ্ধার,ইয়াবা পাচারে অভিনব কৌশল
ব্রেকিং নিউজঃ

পঞ্চগড়ে সদরে একই পরিবারের একাধিক ব্যক্তির নামে সার ডিলার নিয়োগের আদেশ বাতিল করে : ছোলায়মান আলীকে সার ডিলার নিয়োগের দাবী এলাকাবাসীর

  • Update Time : Wednesday, October 14, 2026

পঞ্চগড় :

পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নে একই পরিবারের একাধিক ব্যক্তির নামে সার ডিলার নিয়োগের আদেশ বাতিল এবং মেসার্স তিন বোন ট্রেডার্স প্রোপ্রাইটার মো: ছোলায়মান আলীকে অমরখারা ইউনিয়নের সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে পঞ্চগড় জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছেন এলাকাবাসীরা।

সস্প্রতি পঞ্চগড় জেলা প্রশাসক ও সার,বীজ ও মনিটরিং কমিটির সভাপতি বরাবর লিখিত আবেদনে এসব অভিযোগ করেন,অমরখানা ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা মো: ছোলায়মান আলীসহ এলাকাবাসীরা।

লিখিত অভিযোগে এলাকাবাসীর পক্ষে মো: ছোলায়মান আলী জানান, পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নে সার ডিলার নিয়োগের জন্য মোট ১৬ জন আবেদনকারীর মধ্যে তিনিও একজন ছিলেন।
আবেদনকারীদের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা তদন্ত করেন। তদন্তের সময় তাঁর প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র ও সার সংরক্ষণের উপযোগী গোডাউন বিদ্যমান ছিল এবং আবেদনে কোনো ত্রুটি পাওয়া যায়নি।

তবে তিনি অভিযোগ করেন, মেসার্স লিয়ন এন্টার প্রাইজের স্বত্বাধিকারী মো: লুকমান হোসেন লিয়নের প্রতিষ্ঠানের নিজস্ব গোডাউন না থাকা সত্ত্বেও তদন্তকারী কর্মকর্তাদের প্রতিবেদনে বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা হয়নি।
লিখিত অভিযোগে আরও বলা হয়, বিগত সরকারের আমলে মো: লুকমান হোসেন লিয়নের আপন চাচা আমির আলীর নামে থাকা গোডাউন বর্তমানে আমির আলীর ছেলে সোহেল রানার নামে ব্যবহৃত হচ্ছে।
একই পরিবারের সোহেল রানা ও আমির আলীর স্ত্রী খালেদা (আশা এন্টার প্রাইজ) নামে দুটি সার ডিলারের লাইসেন্স রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ৩ ডিলারের একই গোডাউন বলে জানান, এলাকাবাসীরা।

লিখিত অভিযোগকারী মো: ছোলায়মান আলীর জানান, একই পরিবারের একাধিক ব্যক্তির নামে সার ডিলারের লাইসেন্স থাকা সত্ত্বেও মো: লুকমান হোসেন লিয়নের নামে সার ডিলার নিয়োগের আদেশ দেওয়া হয়েছে, যা নিয়োগের নীতিমালার পরিপন্থী।
মো: ছোলেমান আলী লিখিত অভিযোগে জানান, প্রয়োজনীয় যোগ্যতা ও শর্ত পূরণ করা সত্ত্বেও তিনি সার ডিলার নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।
এ অবস্থায় আমির আলীর গোডাউন এবং তাঁর ছেলে সোহেল রানা ও স্ত্রী খালেদা (আশা এন্টার প্রাইজ) নামে থাকা সার ডিলারের লাইসেন্সসহ সংশ্লিষ্ট বিষয়গুলো পুনরায় যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাসীরা।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে,
একই পরিবারের একাধিক ব্যক্তির নামে সার ডিলার নিয়োগের বিষয়টি নিরপেক্ষভাবে পুনর্বিবেচনা করে মেসার্স লিয়ন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো: লুকমান হোসেন লিয়নের নামে দেওয়া সার ডিলার নিয়োগের আদেশ বাতিল করা প্রয়োজন। পাশাপাশি অমরখানা ইউনিয়নের মেসার্স তিন বোন ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. ছোলায়মান আলীর নামে সার ডিলার নিয়োগের বিষয়টি সদয় বিবেচনার অনুরোধ জানিয়েছেন এলাকাবাসীরা।

বিষয়টি সুষ্ঠ তদন্ত করে মেসার্স তিন বোন ট্রেডার্স প্রোপ্রাইটার মো: ছোলায়মান আলীকে সার ডিলার নিয়োগ দেয়ার জন্য পঞ্চগড় জেলা প্রশাসকের কাছে জোর দাবী জানিয়েছেন, এলাকাবাসীরা।

আসাদুজ্জামান আপেল

পঞ্চগড়

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd