1. admin@moheshpurnews24.com : admin :
October 20, 2026, 4:32 pm
শিরোনামঃ
গাইবান্ধার‌ সাঘাটা উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছেলে, পরে কারাগারে ফেরত পলাশবাড়ী উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে গ্রেফতার-৮ নেত্রকোনায় বিএনপি নেতার নেতৃত্বে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে কাঁচা সড়ক মেরামত ফরিদপুরে গোপালপুর বাবুপাড়া সন্তোষ বাবুর বাড়ীতে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব প্রধানমন্ত্রী রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনা দিলেন দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন নেএকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার আমতলীতে অসহায় বৃদ্ধা জয়তনের পাশে স্বপ্নছোঁয়া, দিল এক মাসের বাজারসামগ্রী নেত্রকোনায় বসার আসন না ছেড়েই ‘কাঠের ক্রেন’ দিয়ে চা–বিস্কুট পরিবেশন করেন হাতেম আলী
ব্রেকিং নিউজঃ

নেএকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন

  • Update Time : Tuesday, October 20, 2026

সুনামগঞ্জ প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে সন্তাসীরা গুলি করে হত্যা ঘটনায় এবং সুনামগঞ্জের দোয়ারাবাজারে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এ মোত্তালিব ভূইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের ট্রাফিক পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি ও দৈনিক খবরপত্র পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আল হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা সুনামগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,সহ সভাপতি ইউএনবি প্রতিনিধি অরুন চক্রবর্তী, সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোঃ হাসান চৌধুরী, জেলা এলডিপির সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক,বিএনপি নেতা আব্দুল করিম পাঠান, জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক গোলাম হোসেন অভি,জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য ও জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া, জুলাইযোদ্ধা মোঃ জহুর আলী, সাংবাদিক সংস্থার সহ দপ্তর সম্পাদক দৈনিক সকালের সময় প্রতিনিধি কে এম শহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা অবিলম্বে সাংবাদিকতা পেশাকে জাতীয়করণ,সরকারী বিজ্ঞাপন বন্টনে অনিয়ম ও বৈষম্য দুরীকরন, পোষ্য সাংবাদিকতার প্রতিকার,সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন এবং যেসব মিডিয়া মাঠপর্যায়ে কর্মরত সাংবাদিকদের ন্যুনতম পারিশ্রমিক দিতে পারেনা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানান। তারা সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে যে সকল সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে তাদের আগামী ৪০ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট দাবি জানান। সুনামগঞ্জের দোয়ারাবাজারে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এ মোত্তালিব ভূইয়ার ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানেরও দাবী করেন। ##

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
২০.১০.২৬

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd