1. admin@moheshpurnews24.com : admin :
October 20, 2026, 4:32 pm
শিরোনামঃ
গাইবান্ধার‌ সাঘাটা উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছেলে, পরে কারাগারে ফেরত পলাশবাড়ী উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে গ্রেফতার-৮ নেত্রকোনায় বিএনপি নেতার নেতৃত্বে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে কাঁচা সড়ক মেরামত ফরিদপুরে গোপালপুর বাবুপাড়া সন্তোষ বাবুর বাড়ীতে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব প্রধানমন্ত্রী রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনা দিলেন দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন নেএকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার আমতলীতে অসহায় বৃদ্ধা জয়তনের পাশে স্বপ্নছোঁয়া, দিল এক মাসের বাজারসামগ্রী নেত্রকোনায় বসার আসন না ছেড়েই ‘কাঠের ক্রেন’ দিয়ে চা–বিস্কুট পরিবেশন করেন হাতেম আলী
ব্রেকিং নিউজঃ

ফরিদপুরে গোপালপুর বাবুপাড়া সন্তোষ বাবুর বাড়ীতে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব

  • Update Time : Tuesday, October 20, 2026

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
অশুভ শক্তির বিরুদ্ধে শুভ কল্যাণ এবং মত্যলোকে শান্তি ও সম্প্রীতির আকাঙ্খা নিয়ে সারা দেশে একযোগে পালিত হচ্ছে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড়ো ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। এরই অংশ হিসেবে ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের গোপালপুর বাবুপাড়া
সন্তোষ বাবু বাড়ীতে সার্বজনীন দুর্গা মণ্ডপে উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ধর্মীয় রীতি অনুযায়ী মাঙ্গলিক আচার অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে চলছে শারদীয় দুর্গোৎসব। 

(২০অক্টোবর) মঙ্গলবার সকালে  ঢাকঢোল আর কাঁসার বাদ্য বাজিয়ে, নির্ধারিত মন্ত্রপাঠের মধ্য দিয়ে মহানবমী বিহিত পুজার আনুষ্ঠানিকতা শেষ হয়। 

এদিকে উৎসবকে কেন্দ্র করে বাড়ীর প্রতিটি কোনাসহ আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে দুর্গা মন্দির। বিভিন্ন রং-বেরঙ্গের আলোকসজ্জ্বায় এক অপরুপ দৃশ্যের সৃষ্টি হয়েছে।

হিন্দু ধর্মালম্বীদের রীতি অনুসরন করে সন্তোষ বাবুর বাড়ীতে এই উল্লেখয়োগ্য পুজা করছেন পুরোহিত তাপস ভট্যাচার্য এবং ঢাকের তালে দিপু দাস ও লব দাস।

সন্তোষ বাবু বাড়ী সার্বজনীন দুর্গা মণ্ডপের সভাপতি বাবুল চন্দ্র সরকার তাঁর জীবনে ঘটে যাওয়া ঘটনা দুঃখ প্রকাশ করে বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের তাণ্ডবে আমাদের পরিবারের বাড়ি-ভিটা ও
দুর্গা মণ্ডপ বিলুপ্ত হয়ে যায়। পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পর ভাঙা ভিটাতেই আবার নতুন করে পূজা শুরু করি। দীর্ঘ কয়েক দশক বন্ধ থাকার পর সাম্প্রতিক ১০ বছর পুনরায় সাড়ম্বরে দুর্গা পূজা চালু করি।

উল্লেখ্য, গত (১০ অক্টোবর) শনিবার মহালয়ার দিন প্রভাতে চন্ডীপাঠের মধ্য দিয়ে দুর্গা দেবীর আর্বিভাব শুরু হয়, এইদিন ভোর থেকেই দেবীর আবাহনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার ক্ষণগণনা শুরু হয়েছিল। এ বছর দেবী দুর্গা এসেছেন ঘোটকে চড়ে আর ফিরবেন নৌকায়। তিনি বলেন, মহালয়ার ছয় দিন পরেই গত (১৫ অক্টোবর) বৃহস্পতিবার মহাপঞ্চমী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে দেবী দুর্গার পূজা এবং (১৬ অক্টোবর) শুক্রবার মহাষষ্ঠী, (১৭ অক্টোবর) শনিবার মহাসপ্তমী, (১৮ অক্টোবর) রবিবার মহাসপ্তমীর (অধিক পূজা), গতকাল (১৯ অক্টোবর) সোমবার মহাষ্টমী ও কুমারী পূজা, আজ (২০ অক্টোবর) মঙ্গলবার মহানবমী ও আগামীকাল (২১ অক্টোবর) বুধবার বিজয়া দশমীতে দর্পন বিসর্জন ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এ বছর মহাসপ্তমীর তিথি দুদিন পড়ায় শারদীয় দুর্গোৎসব একদিন বেড়ে ছয় দিন হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd