1. admin@moheshpurnews24.com : admin :
November 10, 2026, 10:15 pm
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে ফ্রেশ সিরামিকসের ‘নান্দনিকতার কারিগর’ বর্ণিল সন্ধ্যায় উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম দেখতে আসছেন ব্রিটিশ ডাচেস চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান ভূরুঙ্গামারীতে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি নেত্রকোনার হাওরে বিকল্প জ্বালানি কালো মাটি, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই, পাইলেও পাইতে পার অমূল্য রতন সার না পেয়ে কৃষকদের সড়ক অবরোধ নাসিরনগরে যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা-আবর্জনাঃ বাড়ছে স্বাস্থ্যঝুঁকি মহেশপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। চট্টগ্রাম পুরাতন গীর্জার অবৈধ’হোটেল সাউদিয়া’উচ্ছেদের মাধ্যমে দখলমুক্ত করলেন জেলা প্রশাসন নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
ব্রেকিং নিউজঃ

চাঁপাইনবাবগঞ্জে ফ্রেশ সিরামিকসের ‘নান্দনিকতার কারিগর’ বর্ণিল সন্ধ্যায়

  • Update Time : Tuesday, November 10, 2026

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে দেশের অন্যতম শীর্ষস্থানীয় টাইলস ব্র্যান্ড ফ্রেশ সিরামিকসের আয়োজনে ‘নান্দনিকতার কারিগর’ শীর্ষক বর্ণিল অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সাফল্য, ভবিষ্যৎ সম্ভাবনা ও নির্মাণশিল্পে সংশ্লিষ্ট পেশাজীবীদের অবদান নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৬টায় শহরের শহীদ সাটু অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফ্রেশ সিরামিকসের জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) ইফতেখার আলম। তিনি বলেন, ফ্রেশ সিরামিকস শুধু একটি টাইলস ব্র্যান্ড নয়, বরং মানুষের স্বপ্নের স্থাপনাকে নান্দনিক ও আকর্ষণীয় করে তুলতে কাজ করে যাচ্ছে। এ শিল্পের সঙ্গে যুক্ত প্রকৌশলী, স্থপতি, নির্মাণ ব্যবসায়ী, ডিলার ও দক্ষ কারিগরদের সম্মিলিত প্রচেষ্টাই একটি প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যায়। গ্রাহকদের আস্থা ও ভালোবাসাকে পুঁজি করে ফ্রেশ সিরামিকস ভবিষ্যতেও উন্নতমানের পণ্য ও সেবা প্রদানে কাজ করবে। তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে ফ্রেশ সিরামিকসের ডিলার মেসার্স এম এম টাইলস অ্যান্ড স্যানিটারি-এর স্বত্বাধিকারী মো. মাকেরিন আলম বক্তব্যে বলেন, ফ্রেশ সিরামিকসের সঙ্গে ব্যবসায়িক সম্পৃক্ততা তাঁর জন্য গর্বের বিষয়। গুণগত মান, আধুনিক ডিজাইন ও গ্রাহকদের চাহিদা পূরণে ব্র্যান্ডটির পণ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয় বাজারে ফ্রেশ সিরামিকসের গ্রহণযোগ্যতা আরও বাড়াতে তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি গ্রাহকদের আস্থা ধরে রাখতে মানসম্মত পণ্য ও উন্নত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ফ্রেশ সিরামিকসের ম্যানেজার (সেলস) মণিংকর বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সেলস) মোহাম্মদ আল-আমিন, এক্সিকিউটিভ (সেলস) মো. রাজু আহমেদ এবং ব্র্যান্ডের সিনিয়র ম্যানেজার শাহজাদা ইয়াসির আরাফাত শুভ উপস্থিত ছিলেন। এছাড়া মেসিভ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অডিট বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইয়াসির আবেদ খানসহ স্থানীয় প্রকৌশলী, ব্যবসায়ী, নির্মাণসংশ্লিষ্ট পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় ব্যবসায়ী ও পেশাজীবী প্রতিনিধিরা। আলোচনা ও মতবিনিময়ের পাশাপাশি গান, সাংস্কৃতিক পরিবেশনা, র‌্যাফেল ড্রসহ নানা বিনোদনমূলক আয়োজন অতিথিদের আনন্দিত করে। প্রীতিভোজ সহ আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd