1. admin@moheshpurnews24.com : admin :
November 13, 2026, 4:20 am
শিরোনামঃ
গাইবান্ধা সদর কুপতলা ইউনিয়ন প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার মামলায় তাহিদ হাজী গ্রেফতার। ডেঙ্গু প্রতিরোধে মানবিক উদ্যোগ ১৪১ অসহায় মানুষের হাতে মশারি তুলে দিল প্রজ্ঞা ফাউন্ডেশন সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনডিএফ থেকে ডা. ইসমাইল হোসেন সাময়িক বহিষ্কার শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও গণসচেতনতামূলক অনুষ্ঠান মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে নারীসহ আটক ৬। ফলপ্রসূ উদ্যোগই হতে পারে আত্মকর্মসংস্থানের অন্যতম মাধ্যম। সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ৫৯ বিজিবি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কড়া নজরদারি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার দেবীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ইউপি সংরক্ষিত মহিলা সদস্যের অভিযোগ।
ব্রেকিং নিউজঃ

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনডিএফ থেকে ডা. ইসমাইল হোসেন সাময়িক বহিষ্কার

  • Update Time : Thursday, November 12, 2026

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ন্যাশনাল ডক্টরস্ ফোরাম (এনডিএফ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ডা. মোহাঃ ইসমাইল হোসেনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) এনডিএফ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ও সেক্রেটারির যৌথ স্বাক্ষরে জারি করা এক লিখিত নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। নোটিশে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে ডা. মোহাঃ ইসমাইল হোসেনের বিরুদ্ধে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক সিদ্ধান্ত পরিপন্থী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব কর্মকাণ্ডের কারণে সংগঠনের ঐক্য, শৃঙ্খলা, ভাবমূর্তি ও সাংগঠনিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছিল বলে নোটিশে দাবি করা হয়েছে। এ অবস্থায় সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা রক্ষার্থে তাকে সহ-সভাপতির পদসহ ন্যাশনাল ডক্টরস্ ফোরামের সব পর্যায়ের দায়িত্ব থেকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই সঙ্গে নোটিশে আরও বলা হয়েছে, কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে নোটিশ প্রাপ্তির সাত কার্যদিবসের মধ্যে সন্তোষজনক লিখিত ব্যাখ্যা সংগঠনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছে দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তার লিখিত ব্যাখ্যা ও পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্তের ওপর নির্ভর করবে এ বিষয়ে চূড়ান্ত ব্যবস্থা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd