1. admin@moheshpurnews24.com : admin :
November 16, 2026, 12:17 am
শিরোনামঃ
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে এনডিএফের পর এবার জামায়াত থেকে বহিস্কার ডা. ইসমাইল হোসেন সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে নেশাজাতীয় সিরাপ জব্দ বাকেরগঞ্জে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চাঁপাইনবাবগঞ্জে দৈনিক ‘ভোরের চেতনা’ পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আমতলীতে এলজিইডি কার্যালয়ের হিসাব শাখায় আগুন, কেরোসিনের বোতল উদ্ধার ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ১৪৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ সিডরের ১৯ বছর এখনো চোখেমুখে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর , বলেশ্বরের অব্যাহত ভাঙনে নতুন বিপর্যয়ের শঙ্কা
ব্রেকিং নিউজঃ

নেত্রকোনার মোহনগঞ্জে জিনিয়াস স্কলারশিপ বৃত্তি পরীক্ষা,অংশ নিল ১৮০ শিক্ষার্থী

  • Update Time : Saturday, November 14, 2026

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনার মোহনগঞ্জে জিনিয়াস স্কলারশিপ অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার পাঁচটি কিন্ডারগার্টেনের ১৮০ জন শিক্ষার্থী অংশ নেয়। শনিবার (১৪ নভেম্বর) পৌরশহরের মহিলা কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত চলে পরীক্ষা। জিনিয়াস স্কলারশিপ অ্যাসোসিয়েশন এই পরীক্ষার আয়োজন করে। এতে লিটল স্টার কিন্ডারগার্টেন, ভাটিবাংলা কিন্ডারগার্টেন, ঢাকা উত্তর মডেল স্কুল, জিনিয়াস কিন্ডারগার্টেন ও ন্যাশনাল প্রি ক্যাডেট স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।

আয়োজকেরা জানান, ২০১৬ সাল থেকে প্রতিবছর জিনিয়াস স্কলারশিপ অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ বৃত্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি পড়াশোনায় আগ্রহ ও প্রতিযোগিতামূলক মনোভাব বাড়ানোর লক্ষ্য রয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ট্যালেন্টপুল ও সাধারণ—এই দুই ক্যাটাগরিতে বৃত্তি দেওয়া হবে। পরবর্তী সময়ে আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হবে।

জিনিয়াস স্কলারশিপ অ্যাসোসিয়েশনের পরিচালক ও ন্যাশনাল প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার বলেন, ‘শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হলে তারা ভবিষ্যতে ভালো ফলাফল করতে উৎসাহিত হবে। প্রতিবছর এ আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।’

অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল হাদী হৃদয় বলেন, ‘শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি মেধাবীদের উৎসাহিত করাই আমাদের মূল উদ্দেশ্য। পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮০ জন শিক্ষার্থীর অংশগ্রহণ আমাদের আয়োজনকে উৎসাহিত করেছে। ভবিষ্যতে আরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীকে এ কার্যক্রমের আওতায় আনার চেষ্টা থাকবে।’ এ সময় জিনিয়াস স্কলারশিপ অ্যাসোসিয়েশনের পরিচালক ফারুক আহমেদ তালুকদার, সভাপতি আব্দুল্লাহ আল হাদী হৃদয়সহ অংশগ্রহণকারী পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।

১৪/১১/২৬ ইং

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd