1. admin@moheshpurnews24.com : admin :
November 25, 2026, 2:19 pm
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে দালাল আটক, ভারতীয় মদ ও সিরাপ উদ্ধার। সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র পৃথক অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ নেত্রকোনার কলমাকান্দায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ দুর্নীতির কবলে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স । গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক কিশোর মাদ্রাসাশিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে টেকনাফে বিজিবির পৃথক অভিযান: ১ লাখ ২৮ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি ফরিদপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কঠিন সময়ে নেতৃত্ব দিয়ে আবারও কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত আজিজুর রহমান মাস্টার
ব্রেকিং নিউজঃ
চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে দালাল আটক, ভারতীয় মদ ও সিরাপ উদ্ধার। সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র পৃথক অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ নেত্রকোনার কলমাকান্দায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ দুর্নীতির কবলে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স । গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক কিশোর মাদ্রাসাশিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে টেকনাফে বিজিবির পৃথক অভিযান: ১ লাখ ২৮ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি ফরিদপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কঠিন সময়ে নেতৃত্ব দিয়ে আবারও কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত আজিজুর রহমান মাস্টার

দুর্নীতির কবলে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ।

  • Update Time : Wednesday, November 25, 2026

মোঃ মনিরুজ্জামান সিনিয়র রিপোর্টার ঝিনাইদাহ।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটসোর্সিং কর্মচারীদের নিয়ে একের পর এক অর্থ বানিজ্য চালিয়ে যাচ্ছেন স্বাস্থ্য কর্মকর্তা হেলেনা আক্তার নিপা। বত্রিশ বছর চাকুরী জীবনের প্রায় পুরো সময় মহেশপুরে কাটানো অফিস সহকারী লুৎফর রহমানের যোগসাজসে এসব অর্থ বানিজ্য চালিয়ে যাচ্ছেন ওই কর্মকর্তা। আউটসোর্সিং কর্মচারীদের চাকুরী পুনর্বহালে ঘুস, লাখ টাকা ঘুস নিয়ে চাকুরী পুনর্বহাল না করা এবং কর্মচারীদের বকেয়া বেতন পাইয়ে দিতে ১৫ হাজার টাকা করে আদায়ের পর এবার ৯ কর্মচারীর পরিবর্তে ১০ জনের নামে অতিরিক্ত বেতন উত্তোলন করে ১ লাখ ৮০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানাজানি হলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হেলেনা আক্তার নিপার ব্যক্তিগত সহকারী হাসিনা খাতুনকে আউটসোসিং কর্মচারী বলে দাবি করা হয়েছে। মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্ব নেবার আগে থেকে হাসিনা খাতুন বিভিন্ন প্রাইভেট হাসপাতালে হেলানা আক্তারের সহকারী ছিলেন। এদিকে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে জেলা সিভিল সার্জন, দুদক ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করায় পুনর্বহালের নিয়োগ পত্র দেওয়া হচ্ছে না বলে অভিযাগ করেছেন শাকিল আহম্মেদ নামের এক কর্মচারী।
জানা গেছে, মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিং-এ প্রথমে ১০ কর্মচারীর নিয়োগ হলেও বর্তমানে ২ জন টিকিট ক্লার্ক, ১ জন বাবুর্চি, ২ জন নিরাপত্তা প্রহরী, ৩ জন পরিছন্নতা কর্মী ও ১জন আয়াসহ মোট নয় জন কাজ করছেন। প্রায় দেড় বছর আগে চাকুরী ছেড়ে বাবুর্চি পদে থাকা কাওসার আলী বিদেশে চলে গেলে তার পদটি খালি হয়। সেই থেকে দশজনের পরিবর্তে নয় জন কর্মচারী আউটসোর্সিং-এ সেবা দিয়ে আসছেন। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্বভার গ্রহণ করেন হেলেনা আক্তার নিপা। এর প্রায় দুই মাস পরহেলেনা আক্তার নিপা ব্যক্তিগত সহকারী হিসেবে হাসিনা খাতুনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। মাসখানেক আগে ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত মোট ১১ মাসের বকেয়া বেতন পেয়েছেন আউটসোর্সিং কর্মচারীরা। বাবুর্চির পদটি খালি থাকার সুয়োগে স্বাস্থ্য কর্মকর্তা হেলেনা আক্তার নিপা নয় জনের পরিবর্তে দশ জনের নামে বেতন উত্তোলন করে তা আত্মসাত করেছেন। প্যালেন্স সি./সিএস ঝি/আউটসোর্সিং/শা-২/২০২৫/০২ নম্বর স্মারকের বিল শীটে নয় কর্মচারীর পরিবর্তে দশ কর্মচারীর ১১ মাসের একুশ লাখ ৯০২৮৪ টাকা বেতন উত্তোলন করা হয়েছে।
আউটসোর্সিং কর্মচারী শাকিল বলেন, আমি এই হাসপাতালে প্রায় ৫ বছর ধরে কাজ করছি। ম্যাডাম যোগদানের দুই মাস পর থেকে ব্যক্তিগত সহকারী হিসেবে হাসিনা খাতুন হাসপাতালে যাতায়াত করছেন। হাসিনা খাতুন আউটসোর্সিং-এর কেউ নন। আমরা নয় জন আউটসোর্সিং- এ কাজ করছি। কাওসার আলী বিদেশে থাকার দেড় বছর ধরে তার পদটি খালি রয়েছে। কিন্তু নয় জনের পরিবর্তে দশজনের বেতন উত্তোলন করা হয়েছে।তিনি আরও বলেন, টাকা ছাড়া পুনরায় নিয়োগ না হওয়ায় আমি এখন পর্যন্ত নিয়োগপত্র পাইনি। সোমবার নিয়োগ পত্রের জন্য ম্যাডামের কাছে গেলে তিনি আমাকে বলেন, তুমি আমার নামে সিভিল সার্জন, দুদক ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ করেছো যেকারণে তোমার নিয়োগ পত্র দেওয়া হবে না।অফিস সহকারী লুৎফর রহমান বলেন, হাসিনা খাতুন আউটসোর্সিংকর্মচারী হিসেবে বেতন উত্তোলন করেছেন। গত বছরের অক্টোবর মাসে হাসিনা খাতুনকে আউটসোর্সিং কর্মচারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অক্টোবর মাস থেকে তার বেতন দেওয়া হয়েছে। নিয়োগের সময় ব্যতিত অক্টোবর মাসে কিভাবে নিয়োগ দেওয়া হলো এ প্রশ্নে তিনি বলেন, এব্যাপারে আমি কিছু জানি না।এ ব্যাপারটা ম্যাডাম জানতে পারেন।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলানা আক্তার নিপা বলেন, টাকা উত্তলন করে দুই মাসের টাকা ফেরত দেওয়া হয়েছে। মংগলবার দুপুরে জেলা সিভিল সার্জন মহেশপুর হাসপাতাল পরিদর্শনে আসলে তাদের সামনে লুৎফর রহমান দম্ভক্তি করে বলেন যারা নিউজ প্রচার করছে তাদের এতো সাহস! তাদেরকে হাত-পা ভেঙে দেওয়া হবে।তাকে এবিষয়ে ফোনে যোগাযোগ করলে তা অস্বীকার করে।সাংবাদিকদের প্রশ্ন লুৎফরের খুটির জোর কোথায়? সাংবাদিকদের সাথে যোগাযোগ আছে এমন সন্ধেহে একজন কর্মচারীকে বদলির হুমকি দিয়েছে অফিস ক্লার্ক লুতফর রহমান।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd