1. admin@moheshpurnews24.com : admin :
November 27, 2026, 4:36 pm
শিরোনামঃ
সীমান্ত সুরক্ষায় মহেশপুরে ৫৮ বিজিবির অসাধারণ সাফল্য ! চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ নান্দাইলে মরহুম সেলিম ভূঁইয়ার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। শিক্ষকের স্মৃতিকে অমর করে জ্ঞানের আলো ছড়াচ্ছে সুফিয়া-মান্নান গণগ্রন্থাগার মরহুম আব্দুল মান্নান মাস্টারের ৫ম মৃত্যুবার্ষিকী ও গণগ্রন্থাগারের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সুনামগঞ্জে ১৫২ জন শিক্ষার্থীর অংশগ্রহনে আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬ পরীক্ষা অনুষ্ঠিত পটিয়ায় প্রাণীসম্পদ সপ্তাহ পালিত প্রধান অতিথি এনামুল হক এমপি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা ফরিদপুরে পরিবর্তিত জলবায়ুতে পেঁয়াজ উৎপাদন ও সংরক্ষণের চ্যালেঞ্জ মোকাবিলায় শীর্ষক কর্মশালা মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পরিবারের জন্য নির্মিত বাসভবন উদ্বোধন করলেন মন্ত্রীদয়। সুনামগঞ্জে বিজিবি”র সদস্যরা সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধকল্পে সীমান্ত সুরক্ষায় গৃহীত পদক্ষেপ
ব্রেকিং নিউজঃ

সীমান্ত সুরক্ষায় মহেশপুরে ৫৮ বিজিবির অসাধারণ সাফল্য !

  • Update Time : Friday, November 27, 2026

মোঃ মনিরুজ্জামান মহেশপুর ঝিনাইদাহ।

সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সেপ্টেম্বর থেকে ২৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত যশোর রিজিয়নের কুষ্টিয়া ও খুলনা সেক্টরের ৭টি ব্যাটালিয়ন অভিযানে ১৬১ জন আসামিসহ ৯৩ কোটি ১১ লক্ষ ২৪ হাজার ২৮৩ টাকার মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করেছে।
এর মধ্যে ৯.৫৩৮৮ কেজি স্বর্ণ, ৫টি আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড গুলি, ৯৪.২৫ কেজির ১টি কষ্টিপাথরের মূর্তি, ৪,৬৯০ বোতল বিদেশি মদ, ৮.৭৭১ কেজি হেরোইন, ২২০.৬৭৬ কেজি গাঁজা, ৮৫,৬১০ পিস ইয়াবা, ১,৯৪৩ বোতল ফেন্সিডিল, ৭.০৯৭ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২৪,৭৬৯ বোতল নেশা জাতীয় সিরাপ ও ৩,২৯,৫৩৪ পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট রয়েছে। দেশের ৪,৪২৭ কিমি সীমান্তের (ভারত ৪,১৫৬ ও মায়ানমার ২৭১ কিমি) মধ্যে কুষ্টিয়া থেকে সুন্দরবন পর্যন্ত প্রায় ৬০০ কিমি এলাকা যশোর রিজিয়নের আওতাধীন।
একই সময়ে মহেশপুর উপজেলা ও জীবননগর সীমান্তে ৫৮ বিজিবি অভিযানে ৪ কোটি ৫১ লক্ষ ৫৮ হাজার ৫৫১ টাকার মালামালসহ ২৪ জন আসামি ও ১৬৭ জন ধূরকে আটক করে। জব্দকৃত মালামালের মধ্যে ২টি অস্ত্র, ৪ রাউন্ড গুলি, ৫৭৫.০৩ গ্রাম স্বর্ণ, ১,২৯৭ বোতল বিদেশি মদ, ৬,৪০৮ নেশা জাতীয় সিরাপ, ৬,৭৪৩ পিস ইয়াবা, ৪৯.৯৪ কেজি গাঁজা ও ৮,৩৬১ পিস নেশাজাতীয় ট্যাবলেট রয়েছে। পাশাপাশি মানব পাচার ও অবৈধ পারাপারে জড়িত ১৭ জন দালালকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন ও পাচার রোধে ঝুঁকিপূর্ণ পয়েন্টে ১৩টি উচ্চক্ষমতাসম্পন্ন সার্চলাইট ও মশাল স্থাপন, টহল, গোয়েন্দা নজরদারি, যৌথ টাস্কফোর্স অভিযান ও সচেতনতামূলক সভা চলছে। খুলনা বিভাগের দায়িত্বপূর্ণ জেলায় অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোজ্যতেল ও জ্বালানি তেলের অবৈধ মজুদ, কৃত্রিম সংকট ও পাচার রোধেও বিজিবি কাজ করছে। মহাপরিচালকের বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক ভিশন বাস্তবায়নে প্রশাসন, বাহিনী, সাংবাদিক ও জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd