1. admin@moheshpurnews24.com : admin :
October 18, 2026, 4:02 am
শিরোনামঃ
কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ মহেশপুরে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ করলেন এমপি মতিয়ার রহমান।
ব্রেকিং নিউজঃ

ফরিদপুরে বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

  • Update Time : Friday, November 28, 2025

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে বাউল শিল্পী আবুল সরকার আল্লাহ তায়ালা সম্পর্কে ‘অবমাননাকর মন্তব্য’ করার অভিযোগে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

কানাইপুর ও কৃষ্ণনগর ইউনিয়ন ইমাম কল্যাণ ফাউন্ডেশন আয়োজিত,(২৮ নভেম্বর) শুক্রবার বিকাল ৪ টার দিকে কানাইপুর ট্রাক স্ট্যান্ডে সর্বস্তরের তৌহিদী জনতা বিপুল সংখ্যা জমায়েত হয়ে প্রতিবাদ সভা করেছে।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মাওঃ আঃ রহমান, মাওঃ গিয়াউদ্দিন, মাওঃ মাহবুব, মুফতি নূরুল আমিন, মাওঃ ওমর ফারুক, মুফতি নিয়ামতুল্লাহ, মুফতি ইমরান,
মাওঃ ইয়ছিন, মাওঃ মেহেদী হাচান,
মাওঃ হাচানুল বারি, মাওঃ হেমাযেত
হাফেজ আলমগীর প্রমুখ।

পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুর
হল রোড হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ট্রাক স্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

এ-সময় বিক্ষোভকারীরা আবুল সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তাঁর কথিত ‘ধর্মীয় অবমাননার’ কঠোর বিচার দাবি করেন।

বক্তারা বলেন, কোনো শিল্পী বা সামাজিক ব্যক্তিত্বের পক্ষে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা কখনোই গ্রহণযোগ্য নয়। এ ধরনের বক্তব্য সমাজে অশান্তি সৃষ্টি করতে পারে বলে তারা মন্তব্য করেন। বক্তারা, বিভিন্ন রাজনৈতিক দলের কিছু নেতা বাউলদের পক্ষ নিয়ে কথা বলছেন, যা অত্যন্ত দুঃখজনক এবং ধর্মপ্রাণ মানুষের অনুভূতিকে আঘাত করার সামিল। বক্তারা আরও বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি। সমাবেশে উপস্থিত তৌহিদী জনতা আবুল সরকারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া ও কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানান।

বিক্ষোভ মিছিলে ইমাম কল্যাণ ফাউন্ডেশনের নেতৃনৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, ওলামা, আলেম সমাজসহ কয়েক হাজার মানুষ অংশ নেন।

বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়ন ছিলো। সার্বিক পরিস্থিতি ছিল শান্তিপূর্ণ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd