1. admin@moheshpurnews24.com : admin :
April 19, 2026, 2:44 pm
শিরোনামঃ
পঞ্চগড়ে হাম-রুবেলা ক্যাম্পেইনে টিকা দেয়া হবে এক লাখ ৩৬ হাজার শিশুকে কুড়িগ্রামে র‍্যাব-১৩ অভিযানে প্রায় ২ মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশ লাইন্স হাই স্কুল, কিশোরগঞ্জে এসএসসি ব্যাচ–২০২৬ শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল নেত্রকোনার হাওরে বোরো ধান কাটা নিয়ে বিপাকে কৃষক, জ্বালানি সংকট গাইবান্ধার গৃহবধু ববিতা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ। রাজশাহীর পদ্মা পাড়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, আতঙ্কে স্থানীয়রা কক্সবাজারের জনপ্রিয় নেতা নুরুল আবছার গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়ার আবেদন অসুস্থ কর্মীর পাশে জননেতা মিন্টু ঢালী; রাজনীতির মাঠে মানবিকতায় জয় করছেন কোটচাঁদপুরবাসীর মন সালের এসএসসি পরীক্ষার্থীদের পাশে ফ্রি যাতায়াত সুবিধা২০২৬ ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ
ব্রেকিং নিউজঃ

পটুয়াখালীর দুমকিতে আলতাফ চৌধুরীর সমর্থনে উঠান বৈঠক।

  • Update Time : Saturday, November 29, 2025

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-

পটুয়াখালী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ আলতাফ হোসেন চৌধুরীর সমর্থনে দুমকি উপজেলার কার্ত্তিকপাশা আবুল হোসেন মেমোরিয়াল প্রি ক্যাডেট স্কুল মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় আয়োজিত বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন ওয়ার্ডের নারী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক দুমকি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান দিপু। প্রধান অতিথি ছিলেন জিয়া পরিষদের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ড. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা জাতীয়তাবাদী দলের মো. আজিজ সরকার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন হাওলাদার এবং উপজেলা বিএনপির সদস্য মো. ইব্রাহিম খান।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নেতারা বলেন, বিএনপি যে ধানের শীষ প্রতীক দিয়েছে, তাকে বিজয়ী করতে মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন নেতাকর্মীরা। বৈঠকে আগামী নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে জনসংযোগ জোরদারের আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd