1. admin@moheshpurnews24.com : admin :
April 19, 2026, 8:58 am
শিরোনামঃ
অসুস্থ কর্মীর পাশে জননেতা মিন্টু ঢালী; রাজনীতির মাঠে মানবিকতায় জয় করছেন কোটচাঁদপুরবাসীর মন সালের এসএসসি পরীক্ষার্থীদের পাশে ফ্রি যাতায়াত সুবিধা২০২৬ ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে গাজীপুরে খাল খনন কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক দেশে অস্তিত্বের এই সন্ধিক্ষণে চাই ঐক্যের রাজনীতি – ইলিয়াস হোসেন মাঝি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে সৌর বিদ্যুৎ তেল সংকটের কারণে স্বস্তির আলো দিলো সৌর বিদ্যুৎ যোগ্যদের স্বীকৃতি দিতে পেরে গর্বিত”—মেয়র ডা. শাহাদাত হোসেন স্বাধীনতা পদক–২০২৬ ও সাহিত্য সম্মাননা প্রদান চান্দিনায় পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬ আমতলীতে জ্বালানি সংকট তীব্র আকারে, বিপাকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা
ব্রেকিং নিউজঃ

মোহাম্মদপুরে ভূমিকম্প ও অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে ফায়ার সার্ভিসের বিশেষ প্রশিক্ষণ”

  • Update Time : Sunday, November 30, 2025

নিজস্ব প্রতিবেদক :
“বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় করনীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।”

“৩০ নভেম্বর রোববার বেলা ১১টায় মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ প্রাঙ্গনে কর্মশালাটির উদ্বোধন করেন মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ ফাসির উদ্দিন সরদার। এসময় মোহাম্মদপুরের ৮ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৩ জন বিএনসিসির সদস্য অংশগ্রহণ করেন।”

“উদ্বোধনী বক্তব্যে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ ফাসির উদ্দিন সরদার বলেন, সম্প্রতি ভূমিকম্পের পরে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে।

ভূমিকম্পের কোন পূর্বাভাস থাকে না। তবে আমাদের পূর্ব প্রস্তুতি সবচেয়ে বেশি প্রয়োজন এসব ক্ষেত্রে। যদি পূর্ব প্রস্তুতি থাকে তাহলে যেকোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ আমরা মোকাবেলা করতে পারব।”

“কর্মশালায় ভূমিকম্প পরবর্তী সময়ে উদ্ধার কাজের বিশেষ প্রশিক্ষণ এছাড়াও অগ্নি দূর্ঘটনার উদ্ধার, অগ্নি নির্বাপনের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি এসব দূর্ঘটনার সময় বিচলিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থানের বিষয়ে আলোচনা করা হয়।”

“এসময় মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের অধ্যক্ষ ডা. এইচ এম অলিউল্লাহ্, উপাধ্যক্ষ লিয়াকত আলী, কেন্দ্রীয় কলেজ বিএনসিসির পিইউও শারমীন আফরোজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ বিএনসিসির পিইউও মোঃ আবু সাঈদ, বিএনসিসি কেন্দ্রীয় কলেজের প্রশিক্ষক মোঃ মনসুর আলম, ফায়ার ফাইটার মোঃ হারুনুর রশিদ সহ ফায়ার সার্ভিস মোহাম্মদপুর স্টেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।”

“কর্মশালা শেষে বিএনসিসি সদস্যরা ভূমিকম্প ও অগ্নি দুর্ঘটনায় করনীয় একটি বিশেষ মহরায় অংশগ্রহণ করেন।”

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd