1. admin@moheshpurnews24.com : admin :
October 18, 2026, 1:30 am
শিরোনামঃ
কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ মহেশপুরে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ করলেন এমপি মতিয়ার রহমান।
ব্রেকিং নিউজঃ

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হারুন অর রশীদ মনোনয়নপত্র উত্তোলন

  • Update Time : Thursday, December 18, 2025

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হারুন অর রশীদ মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
(১৮ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের পদপ্রার্থী হারুন অর রশীদ । এই সময় তার সফর সঙ্গী হিসেবে ছিলেন বিএনপির নেতা ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম, বিএনপির নেতা ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, জেলা যুবদলের আহবায়ক তবিউল ইসলাম তারিফ,

বিএনপির নেতা এ্যাডভোকেট রবিউল ইসলাম দোলন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ আব্দুল বারেক, জেলা সেচ্ছাসেবকের আহবায়ক সোহেল ও রানিহাটি ইউনিয়নের চেয়ারম্যান রহমত আলী প্রমুখ। এছাড়াও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র উত্তোলনের পর হারুন অর রশীদ সাংবাদিকদের জানান, তিনি চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী। জনগণের সমর্থন পেলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন তিনি।
উল্লেখ্য, নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের কার্যক্রম শুরু করেছেন, ফলে নির্বাচনী মাঠে ধীরে ধীরে সরব হয়ে উঠছে রাজনৈতিক অঙ্গন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd