1. admin@moheshpurnews24.com : admin :
October 19, 2026, 6:29 pm
শিরোনামঃ
ক্ক্সবাজারের উখিয়ায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ রোহিঙ্গা ক্যাম্পে বিনা অনুমতিতে অবস্থান, যুবকের এক মাসের কারাদণ্ড জাফরাবাদে মাদক বিস্তার নিয়ে উদ্বেগ, নজরদারি ও নিয়মিত অভিযান জোরদারের দাবি পূর্ব-পশ্চিম জাফরাবাদসহ আট এলাকায় মাদক কেনাবেচার অভিযোগ, তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করার আহ্বান নাসিরনগরে ০৬ নং ওয়ার্ডে গণসংযোগে ব্যস্ত তরুন মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ রাজিব খাঁন, ‎ ‎সুখে দুঃখে মানুষের পাশে থাকার অঙ্গীকার ‎ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি স্থানীয় সরকার নির্বাচনে ‘একক প্রার্থী’ বাছাইয়ে বিএনপির অভ্যন্তরে শুরু হয়েছে তোড়জোড় নেত্রকোনায় অতিরিক্ত নিয়ন্ত্রণহীন অটোরিকশায় সয়লাব, পৌরসভার হিসাবে,শহরে ৫ হাজার ৬৫৯ যশোরে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ‘হাদিস শরিফ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বারোপ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযান ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু বোঝাই ট্রাকসহ আটক-১
ব্রেকিং নিউজঃ

নরসিংদীতে ইসলামী ছাত্র আন্দোলনের নব কমিটির সভাপতি আতিকুর, সম্পাদক সাইদ ‎

  • Update Time : Saturday, December 27, 2025

‎
‎নরসিংদী প্রতিনিধি:
‎ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার উদ্যোগে জেলা সম্মেলন–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে জেলা ও থানা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি সংগঠনের সাংগঠনিক শক্তির জানান দেয়।
‎
‎জেলা শাখার সভাপতি এইচ. এম. নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ. এম. ইয়াছিন আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ইমরান হোসাইন নূর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক মুহাম্মদ খাইরুল কবির।
‎
‎সম্মেলনে বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় শিক্ষাঙ্গনে ইসলামী ছাত্র রাজনীতির গুরুত্ব আরও বেড়েছে। নৈতিকতা ও আদর্শবিহীন ছাত্র রাজনীতির কারণে ক্যাম্পাসগুলোতে সহিংসতা, দখলদারিত্ব ও মেধা নিধনের রাজনীতি চলছে। এর বিপরীতে ইসলামী ছাত্র আন্দোলন একটি আদর্শভিত্তিক, শোষণমুক্ত ও ইনসাফপূর্ণ সমাজ গঠনে কাজ করে যাচ্ছে।
‎
‎বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের অধিকার আদায়, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত ক্যাম্পাস গঠন এবং শিক্ষাব্যবস্থার অবক্ষয় রোধে ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবে। সংগঠনের আদর্শ বিস্তারে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করারও আহ্বান জানানো হয়।
‎
‎সম্মেলনের মাধ্যমে আগামীর আন্দোলন-সংগ্রামের রূপরেখা নির্ধারণ করা হয় এবং নরসিংদীতে ইসলামী ছাত্র আন্দোলনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
‎
‎সম্মেলনের শেষ পর্বে ২০২৬ সেশনের জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নরসিংদী জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে আতিকুর রহমান সভাপতি এবং আবু সাইদ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
‎

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd